আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইসরায়েলি হামলায় চলতি বছর ২৫ ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলি হামলায় চলতি বছর ২৫ ফিলিস্তিনি শিশু নিহত

ইসরায়েলের সেনাবাহিনীর গুলিতে চলতি বছরের ছয় মাসে অন্তত ২৫ ফিলিস্তিনি শিশু নিহত  হয়েছে। এসব শিশু অধিকৃত পশ্চিম তীর ও অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহত হয়। এছাড়া চলতি বছর ইসরায়েলি সেনাদের হাতে সবমিলিয়ে ১৩৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ফিলিস্তিনের ‘ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল’ গতকাল সোমবার জানিয়েছে, শুধু গাজা উপত্যকায় ২১টি শিশুকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। এরমধ্যে গাজা সীমান্তে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ আন্দোলনে যোগ দিতে গিয়ে শহীদ হয়েছে ১৮টি শিশু। গত ৩০ মার্চ থেকে এ আন্দোলন শুরু হয়।

মানবাধিকার সংস্থাটি বলছে, ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে ২১টি শিশুকে তাজা গুলি ব্যবহারের মাধ্যমে হত্যা করেছে। তাদের মধ্যে ১১ জন নিহত হয়েছে মাথায় ও ঘাড়ে গুলি লেগে।

ফিলিস্তিনি শিশুদের হতাকাণ্ডের সঙ্গে জড়িত সেনাদেরকে আটক করার আহ্বান জানিয়েছে ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, যেসব শিশুকে হত্যা করা হয়েছে তারা কোনোভাবেই ইসরায়েলের জন্য হুমকি সৃষ্টি করেনি।

এর আগে জাতিসংঘ তাদের এক পরিসংখ্যানে জানায়, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আগের দিন থেকে পরবর্তী দুই সপ্তাহে কেবল ১৪ দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় তিনশ ৪৫ জন শিশু আহত হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত