আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

কানাডায় তাপদাহে ১৯ জনের মৃত্যু

কানাডার কুইবেকে তীব্র তাপদাহে ১৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। আঞ্চলিক স্বাস্থ্য পরিচালক মাইলিন দ্রুনের বরাত দিয়ে  বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে প্রদেশের সবচেয়ে বড় শহর মন্ট্রিয়লে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন জানিয়েছে, সোম ও মঙ্গলবার ইস্টার্ন শহরে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার মন্ট্রিয়লের একটি উপশহরে মারা গেছে আরো দুজন।

টুইটারে দেওয়া বিবৃতিতে  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ‘মধ্য ও পূর্ব কানাডায় রেকর্ড তাপমাত্রা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। তাই নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করুন।’

দ্রুন জানিয়েছেন, যারা মারা গেছেন তারা বৃদ্ধ অথবা দুরারোগ্য ব্যধি অথবা মানসিক অসুস্থতায় ভুগছিলেন।’

আবহাওয়া বিভাগ জানিয়েছে, তাপমাত্রা ৩৪ ডিগ্রিতে স্পর্শ করলেও আদ্রতার কারণে প্রায় ৪০ ডিগ্রির মতো তাপ অনুভূত হয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

কুইবেকের পাশাপাশি অন্টারিও, নোভা স্কশিয়া ও নিউ ব্রন্সওয়েকেও তাপমাত্রা বৃদ্ধিজনিত সতর্কতা জারি করা হয়েছে। তবে প্রতিবেশী অন্টারিওতে তাপদাহে কোনো মৃত্যুর  খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, এর আগে ২০১০ সালে মন্ট্রিয়লে তাপদাহে ১০০ জনের মৃত্যু হয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত