আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৮

ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২৮

ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওয়ারাঙ্গলের একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ২৮ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে কারখানা ও সংলগ্ন বাজির গুদামে আগুন ধরে যায়।বুধবার দুপুরে ওই ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন বলেছেন, বিস্ফোরণের সময় কারখানায় বাজি তৈরি করার প্রচুর দাহ্য পদার্থ রাখা ছিল। বহুদূর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই কারখানার ভেতরে বাজি তৈরির কাজ করছিলেন কারিগরেরা। তাঁদের অধিকাংশ ছিলেন নারী। কয়েকজন শিশুও ছিল। মৃত ব্যক্তিদের অধিকাংশই নারী। একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা কালেক্টর এম হারিথা বলেছেন, বিস্ফোরণের কারণ খুঁজছে প্রশাসন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

কারখানার মালিক গোলাপল্লি রাজকুমারের দাবি, দুর্ঘটনার সময় কারখানায় সাত থেকে আটজন কারিগর কাজ করছিলেন। তবে পুলিশের দাবি, সেখানে কর্মীর সংখ্যা আরও বেশি ছিল। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই কারখানা থেকে এখন পর্যন্ত ২৮টি লাশ উদ্ধার করা হয়েছে।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিহত ব্যক্তিদের পরিবারপিছু পাঁচ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত