আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জাকির নায়েককে ভারতে পাঠানো হবে না: মাহাথির

জাকির নায়েককে ভারতে পাঠানো হবে না: মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না। আজ শুক্রবার তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন, যতদিন পর্যন্ত জাকির নায়েক আমাদের দেশে কোনও সমস্যা সৃষ্টি করবেন না, ততদিন তাকে ফেরত পাঠানো হবে না। কারণ তাকে মালয়েশিয়ার নাগরিকত্ব দেয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছিলেন, আমরা মালয়েশিয়ায় বাস করা ভারতীয় নাগরিক জাকির নায়েককে হস্তান্তর করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছি।

তিনি আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ওই আবেদন জানানো হয়েছে। এই পর্যায়ে বলা যায়, মালয়েশিয়ার কর্মকর্তাদের কাছে আমাদের অনুরোধ সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। কুয়ালালামপুরে আমাদের হাইকমিশনার ক্রমাগত সংশ্লিষ্ট মালয়েশিয়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এরকম মন্তব্যের পরই খোদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিবৃতি প্রকাশ্যে আসায় কূটনৈতিক ক্ষেত্রে তা ভারতের জন্য ‘বড় ধাক্কা’ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি ভারতীয় কয়েকটি গণমাধ্যমে ইসলামি বক্তা ডা. জাকির নায়েক দেশে ফিরছেন বলে খবর ছড়ায়। কিন্তু গত বুধবার জাকির নায়েকের আইনজীবী সাহারুদ্দিনের মাধ্যমে এক বিবৃতিতে জাকির বলেন, আমার দেশে ফেরার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। যতদিন না ভারত আমার জন্য সুরক্ষিত বলে মনে করবো ততদিন দেশে ফেরার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, ২০১৬ সালে বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে হামলাকারী সন্ত্রাসীদের কয়েকজন জাকির নায়েকের প্রচারে প্রভাবিত হয়েছিল বলে অভিযোগ ওঠে। সেসময় তিনি ওই অভিযোগ নাকচ করে বলেন, আমি শান্তির দূত, কখনও সন্ত্রাসবাদকে উৎসাহিত করিনি। তিনি সন্ত্রাসবাদকে নিন্দা করেন এবং ‘ইসলামে সন্ত্রাসের কোনও স্থান নেই’ বলে মন্তব্য করেন। এ নিয়ে তিনি ‘মিডিয়া ট্রায়ালের শিকার’ হচ্ছেন বলেও জাকির নায়েক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। জাকির নায়েক সেই থেকেই বিদেশে আছেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় আশ্রয় নিয়েছেন।

২০১৬ সালের নভেম্বরে ভারতের জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ইউএপিএ ও ফৌজদারি দণ্ডবিধির বিভিন্ন ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তার স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকেও সরকার নিষিদ্ধ করে। তার বিরুদ্ধে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদে উসকানি দেয়ার অভিযোগ করা হয়েছে।

এদিকে ভারত ২০১৭ সালে জাকির নায়েকের বিরুদ্ধে ‘রেড কর্নার নোটিশ’ জারির আবেদন জানায়। কিন্তু সেবারও ওই প্রচেষ্টাকে ধাক্কা দিয়ে ইন্টারপোল জানিয়ে দেয়, জাকিরের বিরুদ্ধে ভারত সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত থাকার প্রমাণ দিতে পারেনি। ভারত আইনি প্রক্রিয়াও সঠিকভাবে অনুসরণ করেনি বলেও সংস্থাটি জানায়। তাছাড়া ইন্টারপোল কমিশন জাকিরের বিরুদ্ধে করা আবেদনে ‘রাজনৈতিক’ ও ‘ধর্মীয়’ বৈষম্যের গন্ধ পাওয়াসহ এক্ষেত্রে আন্তর্জাতিক স্বার্থও তেমন নেই বলে জানায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত