আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতে মুসলিম হত্যাকারীদের মালা দিয়ে অভ্যর্থনা জানালেন বিজেপির মন্ত্রী!

ভারতে মুসলিম হত্যাকারীদের মালা দিয়ে অভ্যর্থনা জানালেন বিজেপির মন্ত্রী!

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ে মুসলিম ব্যবসায়ীর হত্যা মামলায় জামিনে মুক্তিপ্রাপ্ত আট অভিযুক্তের গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী জয়ন্ত সিনহা।

আদালত যাদের দোষী সাব্যস্ত করেছে, তাদের গলায় মালা পরিয়ে বিতর্কের মুখে মন্ত্রী। ভোট ব্যাংক ধরে রাখতে বিজেপি সবকিছু করতে পারে বলে তীব্র সমালোচনা করেছে কংগ্রস।

গত বছর ২৭ জুন ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার রামগড়ে আলিমুদ্দিন আনসারি নামে এক পশু ব্যবসায়ীকে দিনের আলোয় পিটিয়ে মারে গোরক্ষকরা। এই হাজারিবাগেরই সাংসদ জয়ন্ত সিনহা। চলতি বছরের ২১ মার্চ শুনানি সম্পূর্ণ করে মোট ১১ জনকে যাবজ্জ্বীবন কারাদণ্ড দেয় ফাস্ট ট্র্যাক কোর্ট। কিন্তু পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানান জয়ন্ত সিনহা।

২৯ জুন ১১ জনের মধ্যে আট জনের জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড হাইকোর্ট।

গত বৃহস্পতিবার জয় প্রকাশ নারায়ণ সেন্ট্রাল জেল থেকে বেরিয়ে আটজনই সোজা জয়ন্ত সিনহার বাড়িতে যায়। সেখানে ফুল-মালা দিয়ে অভ্যর্থনা জানানো হয় তাদের। দোষী সাব্যস্ত এই আটজনের মধ্যে রয়েছে বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চা প্রেসিডেন্ট অমরদীপ যাদব।

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেএমএম নেতা হেমন্ত সোরেন এত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে জয়ন্তের প্রতিক্রিয়ায় রীতিমত তাজ্জব বলে জানিয়েছেন।

ঝাড়খণ্ড কংগ্রেসের প্রধান অজয় কুমার বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত