আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ব্রেক্সিট ইস্যুতে এবার পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রেক্সিট ইস্যুতে এবার পদত্যাগ করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে মতদ্বৈততার জেরে পদত্যাগ করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার থেরেসা মে’র মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছে বিবিসি।

এর আগে রোববার মের সঙ্গে মতদ্বৈততার কারণে পদত্যাগ করেন ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস।

প্রধানমন্ত্রী মে তার ব্রেক্সিট পরিকল্পনা নিয়ে সোমবার পার্লামেন্টের মুখোমুখি হতে যাচ্ছেন। এর ঠিক ৩০ মিনিট আগে জনসন তার পদত্যাগ পত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেন।

১০ নং ডাউনিং স্ট্রিট জনসনকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়েছে। জনসনের পদে কাকে নিয়োগ দেওয়া হবে সে ঘোষণা শিগগিরই দেওয়া হবে বলেও প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

বিবিসির রাজনৈতিক বিষয়ক সম্পাদক জানিয়েছেন, মের মন্ত্রিসভা থেকে জনসনের বের হয়ে যাওয়া প্রধানমন্ত্রীর জন্য অস্বস্তিকর ও কঠিন পরিস্থিতির সৃষ্টি করবে। কারণ মন্ত্রিসভায় জনসন কোনো সাধারণ সদস্য ছিলেন না। তার বের হওয়া যাওয়া থেরেসা মেকে দলের নেতৃত্ব ধরে রাখার বিষয়ে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত