আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হলেন নওয়াজ শরীফ

দেশে ফেরার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হলেন নওয়াজ শরীফ

দেশে ফেরার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লীগ নেতা নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম শরীফ। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টার দিকে লাহোর এয়ারপোর্ট থেকে তাদের গেপ্তার করা হয়।

ডন জানিয়েছে,তাদের বহনকারী বিমানলাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালে দেশটির ন্যাশনাল একাউন্টাবিলিটি ব্যুরো (এনএবি) নওয়াজ শরীফ ও মরিয়মকে তাদের হেফাজতে নেয়।

এনএবির বেশকিছু সদস্য বিমানের ভেতর প্রবেশ করে অন্য যাত্রীদের বের হয়ে যেতে বলেন। এসময় তারা নওয়াজ ও মরিয়মের পাসপোর্ট জব্দ করেন।

এর আগে রাতপৌনে ৯টায় তাদের বহনকারী বিমানলাহোরের আল্লামা ইকবাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়।

দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। লন্ডনে চারটি বিলাসবহুল ফ্ল্যাট সম্পর্কিত দুর্নীতি মামলায় পাকিস্তানের একটি আদালত এই দণ্ডাদেশ দেন।

এছাড়াও তার মেয়ে মরিয়ম শরীফকে সাত বছর ও তার স্বামী ক্যাপ্টেন সাফদারকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন আদালত।

আদালতের রায়ের সময় লন্ডন ছিলেন বাবা-মেয়ে। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তারা। জানান, তারা দেশে ফিরবেন এবং এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। অপেক্ষা ছিল কবে দেশে ফেরেন তারা। অবশেষে শুক্রবার দেশে ফেরার সিদ্ধান্ত নেন তারা।

শুক্রবার ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট ইওয়াই২৪৩ তে করে আবুধাবি হয়ে লাহোরের পথে যাত্রা করেন তারা।

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত