আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৮

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৮

সিরিয়ায় পূর্বাঞ্চলীয় দিয়ার ইজোর প্রদেশে ইসলামিক স্টেট গ্রুপের সর্বশেষ ঘাঁটিতে বিমান হামলায় ২৮ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

যুদ্ধ পর্যবেক্ষণরত একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মনিটর জানায়, ইরাকের সীমান্তবর্তী আল-সৌসা গ্রামের কাছে 'সমবেত বেসামরিক নাগরিকদের' ওপর বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়।

তবে এ বিমান হামলা ইরাকি বাহিনী না আইএসের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাম্প্রতিক সময়ে ইরাকি যুদ্ধবিমান সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলা চালায়। অন্যদিকে মার্কিন নেতৃত্বাধীন জোট জঙ্গিদের বিরুদ্ধে লড়তে থাকা কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের সহায়তা দিচ্ছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'সানা'র এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোররাতের দিকে এ হামলা চালানো হয়। এ হামলার জন্য সিরিয়া সরকার মার্কিন নেতৃত্বাধীন জোটকে দায়ী করেছে।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত