আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

‘প্যান্ট ফুলে থাকায়’ কৃষ্ণাঙ্গকে হত্যা পুলিশের, শিকাগোয় সংঘর্ষ

‘প্যান্ট ফুলে থাকায়’ কৃষ্ণাঙ্গকে হত্যা পুলিশের, শিকাগোয় সংঘর্ষ

পুলিশ অফিসারের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা রাস্তায় নামলে তাদের সাথেও সংঘর্ষে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের শিকাগো রাজ্যের পুলিশ।

পরনের প্যান্ট ফুলে থাকায় নিহত ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে এই সন্দেহে তাকে গুলি করে হত্যা করে পুলিশ।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি রোববার জানিয়েছে, প্রায় ১৫০ জন বিক্ষোভকারী পুলিশকে ‘খুনি’ বলে অভিহিত করে স্লোগান দেয়, ইটপাটকেল ছুঁড়ে মারে। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়।

এসময় পুলিশ লাঠি নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। সংঘর্ষে তিনজন পুলিশ সামান্য আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে চারজনকে।

নিহত ব্যক্তির নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। তবে, স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তার বয়স ৩০ বছরের কাছাকাছি।

পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তিকে দেখে কর্তব্যরত পুলিশের মনে হয়েছিল তিনি ‘সশস্ত্র’। ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করার দাবি করেছে পুলিশ।

শিকাগো পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, নিহতের প্যান্ট ফুলে থাকায় পুলিশ সন্দেহ করে সে লুকিয়ে আগ্নেয়াস্ত্র বহন করছে। পুলিশ তাকে থামতে বললে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং বন্দুক বের করার জন্য হাত বাড়ালে গুলি চালায় পুলিশ।

সম্প্রতি, কৃষ্ণাঙ্গদের হত্যার বেশ কয়েকটি ঘটনা ঘটায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রেই নিহত ব্যক্তিরা নিরস্ত্র ছিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত