আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

মুসলিম কিশোরদের ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করল চীন

মুসলিম কিশোরদের ধর্মীয় শিক্ষা নিষিদ্ধ করল চীন

চীনের পশ্চিমাঞ্চলের নীলগম্বুজের ঐতিহাসিক মসজিদ এর চত্বরটিকে বালকদের ধর্মীয় শিক্ষা ও নামাজের জন্য এখন আর ব্যবহার করা যাবে না।

সম্প্রতি চীনের ক্ষমতাসীন কম্যুনিস্ট সরকার মুসলিম সংখ্যাগরিষ্ট পশ্চিমাঞ্চলের লিনজিয়ায় ১৬ বছরের নিচে বালক-বালিকাদের জন্য ধর্মীয় শিক্ষা ও নামাজ নিষিদ্ধ করেছে।

পশ্চিমাঞ্চলে আরেক মুসলিম অধ্যুষিত এলাকা জিনজিয়াংয়েও ধর্মীয় স্বাধীনতার ওপরে হস্তক্ষেপের অভিযোগ আছে সরকারের বিরুদ্ধে। সেখানকার উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বিচ্ছন্নতাবাদী আন্দোলনের অভিযোগ তাদেরকে নানাভাবে নিপীড়ন করছে কম্যুনিস্ট শাসক।

কথিত ইসলামী চরমপন্থা মতবাদ বৃদ্ধির আশঙ্কার অজুহাতে সেখানে ইতোমধ্যে পবিত্র কুরআন শিক্ষা ও দাড়ি রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ধর্মীয় স্বাধীনতার বিষয়ে এমন সিদ্ধান্তে স্থানীয় হুই জাতিগোষ্ঠীর মুসলিম নেতারা জানান, এর মাধ্যমে চীনা সরকার এখান থেকে ইসলামকে সমূলে উৎখাত করার পদক্ষেপ নিল মূলত।

নাম প্রকাশে অনিচ্ছুক লিনজিয়ার শীর্ষ একজন ইমাম বলেন, খোলাখুলিভাবে বললে আমরা খুব ভীত। এখানেও জিনজিয়াং মডেল চাপিয়ে দেয়া হচ্ছে আমাদের ওপর।

জানা গেছে, ১৬ বছরের ঊর্ধ্ব বয়সের বালকদের শুধু ধর্মীয় শিক্ষার জন্য মসজিদে যেতে দেয়া হচ্ছে সেখানে। এছাড়া মসজিদে ইমামতি করার আনুষ্ঠানিকতাকেও সংকুচিত করে ফেলা হয়েছে।

এছাড়া প্রত্যেক মসজিদে জাতীয় পতাকার উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। শব্দ দূষণের অজুহাত দিয়ে এ অঞ্চলের ৩৫৫টি মসজিদের মাইক অপসারণ করারও নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় মুসলিম নেতারা জানাচ্ছেন, ইসলামকে তার ভিত্তি থেকে সরিয়ে তারা ধর্মশূন্যতার দিকে নিয়ে যেতে যাচ্ছে। এখানে কম্যিউনিজম আর শাসক পার্টির আদর্শ ছাড়া আমাদের বাচ্চাদের কোনো ধরনের শিক্ষাই ওরা নিতে দেবে না।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত