আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আগাম নির্বাচনের হুমকি থেরেসা মে’র সমর্থকদের

আগাম নির্বাচনের হুমকি থেরেসা মে’র সমর্থকদের

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সমর্থকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দলের এমপিরা তার ব্রেক্সিট (ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়া) পরিকল্পনার বিরোধিতা করলেন এই গ্রীষ্মে  জাতীয় নির্বাচন ঘোষণা করা হবে। বুধবার দ্য টাইমস এ তথ্য জানিয়েছে।

গত চার বছর ব্রিটিশ রাজনীতির অন্যতম ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় ছিল। ২০১৪ সালে ব্রিটেনের সঙ্গে থাকার প্রশ্নে স্কটল্যান্ডের গণভোট, ২০১৫ সালে ব্রিটিশ নির্বাচন, ২০১৬ সালে ব্রেক্সিট গণভোট এবং গত বছর ব্রিটিশ পার্লামেন্টের আগাম নির্বাচন।

সম্প্রতি থেরেসা মে প্রকাশিত ‘ব্রেক্সিট হোয়াইট পেপার’ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে তার দল কনজারভেটিভ পার্টির কয়েকজন এমপি। ব্রেক্সিটের পর ইইউ’র সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কেমন হবে এই ‘হোয়াইট পেপারে’ তাই উল্লেখ করা হয়েছে। পরিকল্পনায় ইইউ থেকে বের হয়ে গেলেও তাদের সঙ্গে বাণিজ্যের ব্যাপারে নমনীয়তা দেখানো হয়েছে। এর জের ধরে ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী দেভিস ডেভিস ও তার ডেপুটি এবং পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেছেন। এখনো কয়েকজন এমপি প্রস্তাবিত এই হোয়াইট পেপারসে পরিবর্তন আনতে চান। তবে মে’র দাবি এমনটি করলে ব্রেক্সিটের বিষয়টি ঝুঁকিতে পড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যশ দ্য টাইমস জানিয়েছে, কনজারভেটিভ দলের হুইপ মঙ্গলবার ব্রেক্সিট নীতি নিয়ে পার্লামেন্টে ভোট হওয়ার আগে স্টিফেন হ্যামন্ড ও নিকি মরগানের নেতৃত্বাধীন ইউরোপীয় ইউনিয়নের সমর্থক এমপিদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ব্রেক্সিট পরিকল্পনায় ভোট না দিলে গ্রীষ্মে আগাম নির্বাচন দেওয়া হতে পারে।

প্রসঙ্গত, এই মুহূর্তে কনজারভেটিভ পার্টির নেতাদের কাছে আতঙ্কের বিষয় হচ্ছে জাতীয় নির্বাচন। বিভিন্ন ইস্যুতে ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা হ্রাস পাওয়ায় বিরোধী লেবার দলের জয়ের সম্ভাবনা বাড়ছে। চলতি মাসের শুরুতে এক জরিপে এমনই আভাস মিলেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত