আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জনসম্মুখে এলো থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলাররা

জনসম্মুখে এলো থাইল্যান্ডের ক্ষুদে ফুটবলাররা

১৯ দিন গুহায় আটকে থাকা থাইল্যান্ডের ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ প্রথমবারের মতো জনসম্মুখে হাজির হয়েছেন। বুধবার বিকেলে উত্তরাঞ্চলীয় প্রদেশে চিয়াং রাইতে জাতীয় সম্প্রচার মাধ্যমে হাজির হন তারা।

১১ থেকে ১৬ বছরের কিশোর ও তাদের ২৫ বছরের কোচকে হাত নেড়ে স্বাগত জানিয়েছেন চিকিৎসক, স্বজন ও বন্ধুরা। এসম ফুটবল দলটির পরনে ছিল তাদের দলের জার্সি। যেই মঞ্চে ফুটবলার ও তাদের কোচকে বসানো হয়েছিল তার পেছনে ‘ঘরে ফিরেছে ওয়াইল্ড বোয়ার্স’ লেখা ব্যানার ছিল। ফুটবলারদের পাশেই ছিল উদ্ধারকারী দলের পাঁচ সদস্য।

এর আগে একটি গাড়িতে করে দলটিকে হাসপাতাল থেকে সম্প্রচার কেন্দ্রে নিয়ে আসা হয়। এসময় সেখানে গণমাধ্যমকর্মী ও উৎসুক লোকদের ব্যাপক ভীড় ছিল।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ৪৫ মিনিটের অনুষ্ঠানের উপস্থাপক সুথিচাই ইউন শুরুতেই বলেন, ‘যেই প্রশ্নগুলো আমরা ভাবছি আজ কিশোরদের কাছ থেকেই তার উত্তর পেতে যাচ্ছি।’

হাসপাতালের পরিচালক জানিয়েছেন, উদ্ধারের পর কিশোরদের ওজন গড়ে তিন কেজি করে বেড়েছে। বুধবারের অনুষ্ঠানকে সামনে রেখে তাদেরকে আত্মবিশ্বাস বৃদ্ধির চর্চা করানো হয়েছে।

অনুষ্ঠানে কিশোর ফুটবলার, তাদের কোচ ও উদ্ধারকারীদের কয়েকজন সাংবাদিকদের আগে থেকে জমা দেওয়া প্রশ্নের উত্তর দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছে।

প্রসঙ্গত, গত ২৩ জুন থাইল্যান্ডের স্থানীয় ফুটবল দল উইল্ড বোরের  ১২ সদস্য ও তাদের কোচ চিয়াং রাই প্রদেশের থ্যাম লুয়াং গুহায় প্রবেশের পর আটকা পড়ে। ১৯ দিন পর তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারকারী দল। উদ্ধারের পরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় চিয়াং রাই হাসপাতালে। সেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় থাকা কিশোরদের কাছে তাদের স্বজনদেরও ভীড়তে দেওয়া হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত