আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ধর্ষণের ভয়ে ভারত যাচ্ছেন না সুইজারল্যান্ডের এক নম্বর তারকা

ধর্ষণের ভয়ে ভারত যাচ্ছেন না সুইজারল্যান্ডের এক নম্বর তারকা

ভারতে নারীদের ওপরে হেনস্থা ভারতে ক্রমবর্ধমান। ধর্ষণ, যৌন হেনস্থা, অত্যাচারের কারণে ভারত প্রায়ই পাশ্চাত্য সংবাদমাধ্যমে শিরোনামে আসে। ঠিক এই কারণ দেখিয়েই বিশ্ব যুব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন সুইজারল্যান্ডের আমব্রে আলিঙ্কস।

বিশ্ব যুব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের আসর বসেছে চেন্নাইয়ে। এই চেন্নাইতেই কিছু দিন আগে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত হয়েছে ১৭ জন। শুধু চেন্নাই-ই নয়, ভারতের বহু স্থান থেকেই প্রতিদিন এ রকম খবর ভেসে আসে। আসিফা, গীতার মতো নাবালিকার বিরুদ্ধে হিংসায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এমনই যৌন-লোলুপ দেশে তাই নিজের মেয়েকে পাঠানোর ঝুঁকি নেননি আমব্রে আলিঙ্কস-এর বাবা-মা। ঘটনাচক্রে তিনিই আবার দেশের এক নম্বর তারকা।

সুইজারল্যান্ডের কোচ পাসকাল ভুরিন বলেছেন, ‘‘আমব্রে আমাদের স্কোয়াডের এক নম্বর তারকা। তবে ওর বাবা-মা চায়নি বলে আসতে পারল না। বেশ কিছু দিন ধরেই নেট দুনিয়ায় ভারতের ক্রমবর্ধমান যৌন হেনস্থার কথা ওঁদের কাছে পৌঁছেছিল। তাই নিজের মেয়েকে পাঠানোর সিদ্ধান্ত থেকে সরে আসেন।’’

তবে শুধু সুইজারল্যান্ডই নয়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরানের মতো দেশও ভারতে দল পাঠানোর আগে নিরাপত্তা নিয়ে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। ইরানের তারকা নিকির পিতা আমির জানিয়েছেন, ‘‘এ দেশের সংস্কৃতি, ভাষা— দুটিই আমাদের অচেনা। তাই মেয়েকে সব সময়ে দলের সঙ্গে থাকতে বলেছি।’’ অস্ট্রেলিয়ার অ্যালেক্স হেডেন জানিয়েছেন, ‘‘বিদেশে খেলতে গেলে সব সময় আমার অভিভাবক সঙ্গে থাকেন। এমনকী নিউজিল্যান্ডে গিয়েই বাইরে ঘুরতে সমস্যা হয়নি। তবে ভারতে আমাদের সঙ্গে সব সময়ে এক জন পুরুষ থাকছেন।’’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত