আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে আত্মঘাতী হামলায় নিহত ১১

কাবুল বিমানবন্দরের প্রবেশ পথে আত্মঘাতী হামলায় নিহত ১১

আফগানিস্তানের রাজধানী কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ মুখে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৪ জন।  আফগান সংবাদমাধ্যম তলো নিউজ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে আফগান ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তামের গাড়ি বহর বিমানবন্দর থেকে বের হওয়ার পরপর এ হামলা চালানো হয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রশিদ দোস্তামকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও সমর্থকরা। প্রভাবশালী ও যুদ্ধবাজ এই নেতার গাড়ি বহর বিমানবন্দর ছেড়ে যাওয়ার পর তাকে অভ্যর্থনাকারীরাও সেখান থেকে ফিরতে শুরু করেছিল। ঠিক এ সময় হামলা  চালানো হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। হতাহতদের অধিকাংশই পুলিশ সদস্য।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানেশ বলেছিলেন, ‘পায়ে হেঁটে এসে এক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ১০ জন নিহত অথবা আহতের খবর নিশ্চিত হতে পেরেছি।’

তলো নিউজের এক সাংবাদিক জানিয়েছেন, ঘটনাস্থলে কমপক্ষে ১০টি অ্যাম্বুলেন্স এসেছে এবং হতাহতদের হাসপাতালে নিয়ে গেছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত