আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সন্তান ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে ৪৬৩ বাবা-মা বিতাড়িত

সন্তান ছাড়াই যুক্তরাষ্ট্র থেকে ৪৬৩ বাবা-মা বিতাড়িত

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে সন্তানদের থেকে আলাদা হওয়া ৪৬৩ অভিবাসী বাবা-মাকে বিতাড়িত করেছে ট্রাম্প প্রশাসন। এসব বাবা-মা তাদের সন্তানের সঙ্গে দেখা করার অধিকারও হারিয়েছেন।

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সরকার এবং আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) এর পক্ষ থেকে দাখিল করা যৌথ প্রতিবেদনে এসব কথা বলেছেন বিচার বিভাগের আইনজীবীরা।

এতে বলা হয়েছে, ইতোমধ্যে ৮৭৯ অভিবাসী বাবা-মা তাদের সন্তানের সঙ্গে মিলিত হয়েছেন। কিন্তু ৯১৭ বাবা-মা তাদের সন্তানের সঙ্গে মিলিত হওয়ার অনুপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন।

আরও বলা হয়েছে, এসব বামা-মা’দের দ্রুতই আইনজীবী পরামর্শ নিতে হবে, যেন ভুল বোঝাবুঝির কারণে তাদের সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে যেতে না হয়।

ক্যালিফোর্নিয়ার দক্ষিণ জেলার মামলাটি তদরকি করতে দেশটির জেলা জজ ড্যান্যা স্যাব্রো’র প্রতি আহ্বান জানিয়েছে বিচার বিভাগ। কারণ বিতাড়িত হওয়া এসব বাবা-মা’দের তাদের সন্তানের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ আছে।

এর আগে, গত এপ্রিলে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় ট্রাম্পের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় পাঁচ থেকে ১৭ বছর বয়সী দুই হাজার ৫৫১ সন্তানকে তাদের বাবা-মাদের আলাদা করা হয়।

তখন অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে এসব অভিবাসী বাবা-মা’র আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করার আদেশ দেয়া হয়।

মঙ্গলবার ভোরে এনবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত