আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২১৫

সিরিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ২১৫

সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস)আত্মঘাতী হামলায় অন্তত ২১৫ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তা এবং একটি পর্যবেক্ষণ সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত সুয়েইদা প্রদেশের বেশ কিছু স্থানে কয়েক দফা আত্মঘাতী হামলা চালানো হয়। এসব হামলার দায় স্বীকার করেছে আইএস।

গত কয়েক মাসের মধ্যে সরকার নিয়ন্ত্রিত এলাকায় যত হামলা চালানো হয়েছে তার মধ্যে বুধবারের ওই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। সুয়েইদা প্রদেশের প্রধান শহরের ভেতরে ও আশপাশের এলাকায় অল্প সময়ের ব্যবধানে বেশ কয়েকটি আত্মঘাতী হামলা হয়।

ওই হামলার পর শহরের পূর্ব প্রান্তে সরকার সমর্থক বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের বন্দুকযুদ্ধ চলার কথা জানিয়েছে বিবিসি। সিরিয়ার দক্ষিণে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ এলাকাগুলো দখলমুক্ত করতে আসাদবাহিনী ও তার মিত্র রাশিয়ার সাম্প্রতিক অভিযানের মধ্যেই এ হামলা চালায় আইএস।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদার ভেতরে ও বাইরে, রাজধানী দামেস্কের দক্ষিণে এবং উত্তর ও পূর্বের বেশ কয়েকটি গ্রামে বুধবার একযোগে আত্মঘাতী হামলা চালায় আইএস। তারা গ্রামের বাসিন্দাদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দেয়।

সমন্বিত এ হামলায় অন্তত ২২১ জন নিহত হয়েছে বলেও জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি; এদের মধ্যে ১২৭ জনই বেসামরিক। তবে সরকার সমর্থক রেডিও স্টেশন শাম এফএমকে দেওয়া তথ্যে সুয়েইদার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ২১৫ ও আহত ১৮০ বলে নিশ্চিত করেছে।

সরকারি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বাঞ্চলীয় শহরে আইএসের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়েছে তাদের। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত এলাকা পুনর্দখলের জন্য অভিযান শুরু করে রুশ সমর্থিত সিরীয় সরকার।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত