আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রেখে বিধানসভায় বিল পাস

পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ রেখে বিধানসভায় বিল পাস

রাজ্যের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রেখে পশ্চিমবঙ্গের বিধানসভায় একটি বিল পাস হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের সব দল নাম পরিবর্তনের বিলে অনুমোদন দেয়ায় এখন থেকে পশ্চিমবঙ্গের সরকারি নাম হবে ‘বাংলা’।

তবে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় সরকারের অনুমোদন না পাওয়া পর্যন্ত আগের নামই বহাল থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, হিন্দি, বাংলা এবং ইংরেজি এ তিন ভাষাতেই রাজ্যের সরকারি নাম হবে ‘বাংলা।’

উনিশ বছর আগে ১৯৯৯ সালে জ্যোতি বসুর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের তৎকালীন বামফ্রন্ট সরকার প্রথম ‘বাংলা’ নামের প্রস্তাব পেশ করে।

পরে ২০১৬ সালে আবারো রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি রাজ্যের নাম বাংলায় ‘বাংলা (Bangla)’, হিন্দিতে ‘বঙ্গাল (Bangaal)’ এবং ইংরেজিতে ‘বেঙ্গল (Bengal)’ করার প্রস্তাব করেন।

মমতার পরামর্শ অনুযায়ী রাজ্যের নাম পরিবর্তনের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়। পরে কেন্দ্র থেকে জানানো হয়, তিনটি নয়; যেকোনো একটি নাম বেছে নিতে হবে।

ভারতের ২৯টি রাজ্য সরকারের তালিকায় পশ্চিমবঙ্গের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ ইংরেজি ‘ডব্লিউ’ দিয়ে শুরু হয়। আর এ কারণে রাজ্যের নাম একেবারে শেষের দিকে থাকায় কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার সময় মুখ্যমন্ত্রী শেষের দিকে কথা বলার সুযোগ পান বলে অভিযোগ এনে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ রাখার প্রস্তাব করেন মমতা।

তবে রাজ্যের এই নাম পরিবর্তন নিয়ে সমালোচনার মুখে পড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা। কেননা পশ্চিমবঙ্গ নামের এই রাজ্যে এক ধরনের নিচুমানের মদ পাওয়া যায়; যা বাংলা নামে পরিচত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত