আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৮৬ বছর পর মরণোত্তর স্নাতক ডিগ্রি

৮৬ বছর পর মরণোত্তর স্নাতক ডিগ্রি

ব্রিটিশ বিরোধী আন্দোলনের দুই নারী স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদার ও বীণা দাশকে ৮৬ বছর পর মরণোত্তর স্নাতক ডিগ্রি দিয়ে তাদের সম্মান জানিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার দুই বিপ্লবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিগ্রি তুলে দেওয়া হয় কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের হাতে।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১৯৩২ সালে তাদের স্নাতক ডিগ্রি পাওয়ার কথা ছিল। সেই সময় ব্রিটিশ সরকার ক্ষমতায়। আমরা আমাদের সমাবর্তনে তাদের সার্টিফিকেট দিয়েছিলাম কিন্তু সে সময় নেওয়ার মত কেউ ছিল না। তাই কারো হাতে তুলে দিতে পারিনি। আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশন সেই ঐতিহাসিক সার্টিফিকেট চেয়ে আবেদন জানালে আমরা তা তাদের হাতে তুলে দিতে পেরে গর্বিত।

বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের হেড অফ চ্যান্সেরি জামাল হোসেন বলেন, ‘এটা অত্যন্ত গর্বের বিষয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৩৯২ সালে বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার ডিসটিংশানের সঙ্গে বিএ পাশ করেন। কিন্তু তিনি শহীদ হওয়ার পর তার সনদ কেউ গ্রহণ করেনি। আজ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফে আমরা তা গ্রহণ করলাম। যথাযথ পক্রিয়ার মাধ্যমে চট্টগ্রামে বীরকন্যা প্রীতিলতা ওয়েদ্দেদার ট্রাস্টের হাতে এটি তুলে দেওয়া হবে।’

বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফখারুল ইকবাল বলেন, ‘একজন মহান বীরকন্যা যিনি ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন, কারণ সেখানে লেখা ছিল ‘ভারতীয় ও কুকুর প্রবেশ নিষেধ’। সেই আক্রমণে ব্রিটিশ সেনার হাতে ধরা দেননি তিনি। পটাশিয়াম সায়ানাইড খেয়ে মৃত্যুবরণ করেন। যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে সে সময় স্নাতক হয়েছিলেন কিন্তু সনদ গ্রহণ করতে পারেননি। আজ তার হয়ে তার সনদ গ্রহণ করতে পেরে আমরা গর্বিত।’

প্রসঙ্গত, ১৯৩২ সালের ৬ ফেব্রুয়ারি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। সেই সমাবর্তনে ছাত্রী হিসেবে ডিগ্রি নেওয়ার কথা ছিল প্রীতলতা ও বীণার। কিন্তু তার আগেই চট্টগ্রামের অস্ত্রাগার লুঠ করে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের সঙ্গে প্রত্যক্ষভাবে অংশ নেন ব্রিটিশবিরোধী আন্দোলনে। ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের ইউরোপিয়ান ক্লাব আক্রমণের দায়িত্বে ছিলেন প্রীতিলতা। তার দলবল নিয়ে ক্লাবটি আক্রমণ করেন এবং তার নেতৃত্বে সফলভাবে অভিযানটি পরিচালিত হয়। এ সময় পুলিশের আটক এড়াতে বীরকন্যা প্রীতিলতা পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন।

অপরদিকে, বীণা দাশ সে দিন সমাবর্তনে গিয়েছিলেন তবে রিভলভার সঙ্গে নিয়ে। খোঁপার মধ্যে রিভলবার লুকিয়ে সমাবর্তন কক্ষে ঢুকেছিলেন ২১ বছরের বীণা। বাংলার তৎকালীন গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে পরপর পাঁচটি গুলি চালিয়েছিলেন। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন কক্ষ থেকেই গ্রেফতার হন বীণা। ফলে তার আর কোনদিন স্নাতক ডিগ্রি নেওয়া হয়নি।

প্রীতিলতাকে ডিগ্রি ফিরিয়ে দেওয়ার জন্য প্রথমে আবেদন জানিয়েছিল কলকাতার চট্টগ্রাম পরিষদ। তিনি যেখানে পড়তেন সেই কলকাতার বেথুন কলেজ থেকেও আবেদন জানানো হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের শর্তবর্ষ উপলক্ষে এই উদ্যোগ নেওয়া হয়েছিল।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত