আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিএনএন সাংবাদিককে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা

সিএনএন সাংবাদিককে হোয়াইট হাউজে প্রবেশে নিষেধাজ্ঞা

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বেয়াড়া প্রশ্ন করার জন্য টিভি নেটওয়ার্ক সিএনএন-এর একজন সাংবাদিককে হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে ঢুকতে দেয়া হয়নি।

কেইটলান কলিন্স বলছেন, তিনি শুধু মি. ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মি. ট্রাম্পের সাবেক আইনজীবী সম্পর্কে কিছু প্রশ্ন করেছিলেন।

তার জেরেই তাকে ঐ অনুষ্ঠানে যেতে দেয়া হয়নি। খবর বিবিসির

তবে হোয়াইট হাউস বলছে, এই সাংবাদিক এমন কিছু প্রশ্ন করেছিলেন যা 'যথোপযুক্ত' ছিল না।

হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলছেন, কেইটলান কলিন্সকে বেরিয়ে যেতে বলা হলেও তিনি তা করতে অস্বীকৃতি জানান এবং চিৎকার করতে থাকেন।

সিএনএন-এর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক অনেক দিন ধরেই তিক্ত।

তিনি প্রায়ই সিএনএনকে 'ফেক নিউজ' বলে আক্রমণ করেন এবং সিএনএন-এর সাংবাদিকদের কাছ থেকে প্রশ্ন গ্রহণ করেন না।

বুধবার এই ঘটনাটি ঘটে হোয়াইট হাউজে ইউরোপীয় কমিশনের প্রধান জাঁ ক্লদ ইউঙ্কারের সাথে মি. ট্রাম্পের সাক্ষাতের সময়।

মিজ কলিন্স হোয়াইট হাউজের পুল রিপোর্টার হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।

কিন্তু কেইটলান কলিন্স সত্যি চেঁচামেচি করেছিলেন কি না, সে সম্পর্কে একটি ভিডিও প্রকাশ করেছেন।

তিনি বলছেন, কেইটলান কলিন্সএর ব্যাপারে হোয়াইট হাউজ অসত্য বলছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধি যারা হোয়াইট হাউজে কাজ করেন, তারা পালা করে মার্কিন প্রেসিডেন্টের অনুষ্ঠান কাভার করেন।

কেইটলান কলিন্স জানান, তিনি মার্কিন প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন ভ্লাদিমির পুতিন কেন তার মার্কিন সফর স্থগিত করেছেন এবং মি. ট্রাম্পের আইনজীবীর ফাঁস হওয়া একটি টেলিফোন আলাপ সম্পর্কে প্রেসিডেন্ট কী মনে করেন?

মি. ট্রাম্প এসব প্রশ্নের কোন জবাব দেননি। এরপরই ঐ দুই নেতার সংবাদ সম্মেলনে সিএনএন সংবাদদাতাকে যেতে দেয়া হয়নি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত