আপডেট :

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

শুরুতেই ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইমরানের

শুরুতেই ভারতের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ইমরানের

প্রেস কনফারেন্সে জাতির উদ্দেশে ভাষণ দেন পিটিআই চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান। ছবি: সংগৃহীত

শান্তির পথে ভারত যদি একটি পদক্ষেপ নেয় তবে পাকিস্তানের পক্ষে দুটি পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।

২৬ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইমরান এ প্রত্যয় ব্যক্ত করেন।

জাতীয় পরিষদ নির্বাচনে ২৭২ আসনের মধ্যে আংশিক ফলাফলে ১১৯টি আসন পেয়ে এগিয়ে থাকার পর ইমরান খান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এককভাবে সরকার গঠন করতে গেলে তাকে ১৩৭টি আসন পেতে হবে। এমন পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন সাবেক এ ক্রিকেট তারকা।

ভাষণে রাজনৈতিক জীবনে গত ২২ বছরের সংগ্রামের কথা তুলে ধরে ইমরান খান বলেন, ‘আল্লাহ আমায় সুযোগ দিয়েছেন। আমি মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়তে চাই।’

সব দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রত্যয় নিয়ে ইমরান খান বলেন, ‘আমরা চীনের সঙ্গে চলমান সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই, আমরা চীনের কাছ থেকে শিখতে চাই, কীভাবে দারিদ্র্য আর দুর্নীতি দূর করতে হয়।’

ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে সে বিষয়ে ইমরান খান বলেন, ‘আমাদের মধ্যে মূল সমস্যা কাশ্মীর নিয়ে। প্রত্যেকটি আন্তর্জাতিক সংগঠনই বলছে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আমরা সম্পর্কের উন্নতি চাই। নেতৃবৃন্দ আন্তরিক হলে তা সম্ভব। কিন্তু তার বদলে এই একে অপরকে দোষ দেওয়া খেলা থেকে বিরত থাকা প্রয়োজন।

কেননা এটা ভুল পথ। এর মাধ্যমে সমস্যাগুলো আবার আমাদের কাছেই ফিরে আসছে। তাই শান্তির পথে ভারত যদি একটি পদক্ষেপ গ্রহণ করে, তবে আমরা দুটি পদক্ষেপ গ্রহণ করব। কিন্তু আমাদের অন্তত শুরু করা উচিত।’

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে যুদ্ধ শান্তির পরিবেশ সৃষ্টি করতে কাজও করবেন বলে জানিয়ে ইমরান খান বলেন, ‘আফগানিস্তানে শান্তি থাকলে পাকিস্তানেও শান্তি থাকবে।’

এ সময় সৌদি আরবের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে সহায়তা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘোষণা দেন ইমরান।

ভাষণে ইমরান খান দেশের দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, বিধবা, অসহায় ও কৃষকদের পাশে থাকার ঘোষণা দেন। শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়াও অঙ্গীকারও করেন তিনি। তার নিদর্শনস্বরূপ দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ব্যবহার না করে সেটিকে স্কুলে রূপান্তর করা ঘোষণা দেন ৬৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত