আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ইমরান খান জয়ী, তবে সরকার হচ্ছে জোটবদ্ধ

ইমরান খান জয়ী, তবে সরকার হচ্ছে জোটবদ্ধ

প্রায় দুদিন পেরিয়ে যাওয়ার পর পাকিস্তান নির্বাচন কমিশন দেশটির পার্লামেন্ট নির্বাচনের ফল আংশিক ঘোষণা করেছে। শুক্রবার দুপুর পর্যন্ত ঘোষিত ফল অনুযায়ী, প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এগিয়ে থাকলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

পার্লামেন্টের ২৫১টি ঘোষিত আসনের মধ্যে পিটিআই পেয়েছে ১১০টি আসন। পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএন-এন) ৬৩টি আসন পেয়েছে। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ঝুলিতে এসেছে ৪২টি আসন। সেই হিসেবে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে ইমরান খানের পিটিআই। একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে সরকার গঠনের জন্য ১৩৭টি আসন প্রয়োজন। তবে ফলাফল ঘোষণা বাকী আছে ১৯টি আসনের। সেই সুবাদে শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য জোটের পথেই হাঁটতে হবে ইমরান খানকে।

তিন প্রধান বড় দলের পরেই নির্দলীয়দের স্থান। জয় পেয়েছে ১২ জন নির্দলীয় প্রার্থী। স্থানীয় দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ১০টি আসনে জিতেছে মুত্তাহিদা মজলিস-ই-আমল। পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ পিএমএলএন-কিউএর প্রার্থীরা জিতেছেন পাঁচটি আসনে।

বুধবার পাকিস্তানের পার্লামেন্টের ২৭২টি আসনের ভোট হয়। কিন্তু কোয়েটায় বোমা বিস্ফোরণের জেরে দুটি আসনের ভোটগ্রহণ স্থগিত রাখা হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি
 

শেয়ার করুন

পাঠকের মতামত