আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

১৪ আগস্টের আগেই প্রধানমন্ত্রীর শপথ নেবেন ইমরান খান

১৪ আগস্টের আগেই প্রধানমন্ত্রীর শপথ নেবেন ইমরান খান

আগামী ১৪ আগস্টের আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন প্রাক্তন ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান। শনিবার দলের নেতা নাইম উল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিকে, দুদিন পর শনিবার পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির ১১তম জাতীয় নির্বাচনের পূর্নাঙ্গ ফলাফল ঘোষণা করেছে। ঘোষিত ফল অনুযায়ী, পিটিআই ১১৫টি, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ৬৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৪৩টি আসন পেয়েছে।

নির্বাচনে ১৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছে। এছাড়া মুত্তাহিদা মজলিস-ই-আমল (এমএমএ) ১২টি, মুত্তাহিদা কউমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) ৬টি, পিএমএল-কিউ এবং নতুন দল বেলুচিস্তান আওয়ামী পার্টি (বিএপি) ৪টি করে আসন পেয়েছে। ছোট দলগুলোর মধ্যে জিডিএ ২টি এবং এএনপি ১টি করে আসনে পেয়েছে। আর কেন্দ্রে হামলার কারণে দুটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

নির্বাচনে পিটিআই একক বৃহত্তম দল হিসেবে বিজয়ী হলেও সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সরকার গঠনের জন্য দলটির ১৩৭টি আসন প্রয়োজন। জোট সরকার গঠনের জন্য ইমরান খান শুক্রবার থেকেই কাজ শুরু করেছেন। ইতিমধ্যে মুত্তাহিদা কউমি মুভমেন্টকে জোটে আমন্ত্রণ জানাতে টেলিফোনে কথা বলেছেন পিটিআই নেতা।

পিটিআইয়ের নাইম উল হক শনিবার সাংবাদিকদের বলেছেন, ‘আমরা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছি এবং আজ অথবা কাল জাতি ভালো সংবাদ শুনতে পাবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত