আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিবেশ তৈরি করতে হবে : পুতিন

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরিবেশ তৈরি করতে হবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে তিনি ওয়াশিংটন যেতে প্রস্তুত রয়েছেন।

তবে তার আগে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। খবর পার্সটুডের।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে রাশিয়া, ব্রাজিল, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকস গোষ্ঠীর শীর্ষ সম্মেলনের পর শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, আমি ওয়াশিংটনে যেতে প্রস্তুত রয়েছি। তবে শর্ত হচ্ছে আলোচনার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনিও মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলে খবর দেন ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট বলেন, টেলিফোনে আলাপ করে সব কথা বলা সম্ভব নয়। তাই দুই প্রেসিডেন্টকে মুখোমুখি আলোচনায় বসতে হবে।

ভ্লাদিমির পুতিন বলেন, ইরানের পরমাণু সমঝোতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মতো কিছু ইস্যু নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চাই। ডোনাল্ড ট্রাম্প আরও বেশি শীর্ষ বৈঠক করতে চান। এজন্য তৃতীয় কোনও দেশে সাক্ষাৎ না করে যুক্তরাষ্ট্র বা রাশিয়ায় উপযুক্ত বৈঠকের পরিবেশ তৈরি করা দরকার।

চলতি মাসের শুরুর দিকে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বহুল প্রত্যাশিত এক বৈঠকে মিলিত হন। তারা ভবিষ্যতে আরও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। দেশে ফিরে এ ব্যাপারে তীব্র সমালোচনার সম্মুখীন হওয়া সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরের ব্যবস্থা করার জন্য তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত