আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তাহলে ‘ভারত’র নায়িকা কে?

তাহলে ‘ভারত’র নায়িকা কে?

সালমান খানের নতুন সিনেমা ‘ভারত’ নিয়ে দারুণ মাতামাতি চলছে। এই সিনেমায় সালমানের বিপরীতে প্রিয়াঙ্কার অভিনয়ের কথা ছিল। ‘ভারত’ এর মাধ্যমে ১২ বছর পর জুটি বাঁধছিলেন তারা।

কিন্তু সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর জানিয়েছেন, প্রিয়াঙ্কা ‘ভারত’ সিনেমায় অভিনয় করছেন না। গুঞ্জন উঠেছে মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে বাগদান সেরেছেন প্রিয়াঙ্কা। শিগগিরই বিয়ে করবেন তারা। আর সেকারণেই এই সিনেমা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নায়িকা এমনটাই ধারণা করা হচ্ছে।

এদিকে প্রিয়াঙ্কা ‘ভারত’ ছাড়ার পর নতুনভাবে কাকে নায়িকা নেয়া হবে এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এদিকে বলিউড লাইফের খবরে ‘ভারত’-এ সালমানের জুটি হিসেবে কোন নায়িকার রসায়ন জমবে এমন একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে।

দীপিকা পাড়ুকোন যিনি এরই মধ্যে রামলীলা, পিকু, ককটেল, পদ্মাবত- এর মতো সিনেমায় অভিনয় করেছেন। আর এসব সিনেমায় অভিনয় করে দর্শকের হৃদয় ছুঁয়েছেন তিনি। তবে সালমানের সঙ্গে এর আগে কোনও সিনেমায় দেখা যায়নি দীপিকাকে। তাই ‘ভারত’ সিনেমায় তারা জুটি বাঁধলে দর্শকরা যে দারুণভাবেই গ্রহণ করবে তা বলার অপেক্ষা রাখে না। তবে নভেম্বরে রণবীর সঙ্গে দীপিকার বিয়ের কথা শোনা যাচ্ছে। ফলে তাকে এই সিনেমায় পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

আনুশকা শর্মা সম্পর্কে নতুনভাবে বলার কিছুই নেই। সালমান ও পরিচালক আলী আব্বাসের সঙ্গে কাজের পূর্ব অভিজ্ঞতা আছে তার। সুপারহিট সিনেমা ‘সুলতান’-এরপর আবারও নতুন সিনেমাও সাড়া ফেলবে সেই প্রত্যাশা করা যেতেই পারে।

সবশেষ ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমায় জুটি হিসেবে দেখা গেছে সালমান ও ক্যাটরিনা। সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। আর সালমান-ক্যাটের রসায়ন নিয়ে নতুনভাবে বলার কিছু নেই। পরিচালকের সঙ্গেও তার ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। তাই প্রিয়াঙ্কার জায়গাতে ক্যাটরিনা নায়িকা হলে অবাক হবার কিছু থাকবে না। 

প্রতিবেদনে বলা হচ্ছে, অনেকেই হয়তো সালমানের বিপরীতে নায়িকা কাজলকে দেখতে খুব একটা আগ্রহী হবেন না। তবে এটা সত্যি কাজল একজন দারুণ অভিনেত্রী। আর সালমানের কাজলের ‘পেয়ার কিয়া তো ডারনা কিয়া’র রসায়ন তো এখনও দর্শকদের মুগ্ধ করে।

এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত