আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার ভারতে একই পরিবারের ৭ সদস্যের আত্মহত্যা!

এবার ভারতে একই পরিবারের ৭ সদস্যের আত্মহত্যা!

একমাসের মধ্যেও দিল্লির একই পরিবারের এগারোজন সদস্যের ঝুলন্ত দেহ উদ্ধারের রহস্যের জট না খুলতেই ঝাড়খণ্ডেও একই পরিবারের সাতজন সদস্যের মৃতদেহ মিলল। তাদের মধ্যে সাত ও চার বছরের দুটি শিশুও রয়েছে বলে জানা গেছে।

ভারতের অঙ্গরাজ্যটির রাঁচিতে কাঙ্কে থানা এলাকায় রোববার রাতে এ ঘটনা ঘটে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। রাঁচির এসএসপি অনীশ কুমার গুপ্ত বলছেন, এটি গণ আত্মহ্ত্যার ঘটনা বলে মনে করা হচ্ছে।

আর্থিক টানাপড়েনের জেরেই দীপক কুমার ঝা ও তার পরিবার আত্মহত্যার পথ নিতে পারেন বলে প্রাথমিক তদন্তে  ধারণা করা হচ্ছে । তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়ায় এখনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না  বলে জানিয়েছেন  অনীশ কুমার গুপ্ত।

জানা গেছে, বেসরকারি সংস্থায় সেলসম্যান হিসেবে কর্মরত দীপক কুমার বিহারের ভাগলপুরের বাসিন্দা। তিনিসহ তার বাবা-মা, দুই শিশুসন্তান, স্ত্রী ও এক ভাইয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।  দুজনের দেহ পাওয়া যায় ঝুলন্ত অবস্থায়। অন্যদের মৃতদেহ মেলে ঘরের বিছানায়।

এ মাসের শুরুর দিকেও হাজারিবাগের একটি ফ্ল্যাট থেকে একই পরিবারের ছয় সদস্যের মৃতদেহ মেলে। এটিসহ দিল্লির ঘটনারও রহস্যের জট খুলতে পারেনি এখনো পুলিশ। সেখানে ধর্মীয় কিংবা অতিপ্রাকৃত কোন কারণ থাকতে পারে বলে পুলিশের প্রাথমিক তদন্তে ওঠে এসেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত