আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : পাহাড়ে আটকা আড়াইশ পর্যটক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প : পাহাড়ে আটকা আড়াইশ পর্যটক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর একটি পাহাড়ে আড়াইশ’র বেশি পর্বতারোহী আটকা পড়েছে। উদ্ধারকর্মীরা রিনজানি পাহাড়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে। 

স্থানীয় সময় রোববার সকালে মধ্য ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন এলাকা লমবক দ্বীপে ৬ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পে ১৪ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হয়েছে।

শক্তিশালী ওই ভুমিকম্পের পর ব্যাপক ভুমি ধসের ঘটনা ঘটে। এতে চলাচলের পথ বন্ধ হয়ে যায়। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে,  বালির প্রায় ৪০ কিলোমিটার পূর্বদিকের ওই এলাকায় ভুমিকম্প ও আফটার শকে সহস্রাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত এবং কয়েকশ লোক গৃহহীন হয়ে পড়ে। নিহতদের মধ্যে পর্বতারোহী এক মালয়েশীয় পর্যটক রয়েছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ শতাধিক লোক যাদের অধিকাংশ বিদেশি পর্যটক রিনজানি পাহাড় থেকে নিচে নেমে এসেছেন। তবে ২৬৬ জন আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে হেলিকপ্টার দিয়ে সন্ধান চালানো হচ্ছে। 

রিনজানি একটি আগ্নেয়গিরি পর্বত। পর্যটকদের কাছে এটি বেশ আকর্ষণীয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন স্থান থেকে শত শত পর্যটক সেটি দেখার জন্য ওই পর্বতে আরোহন করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত