আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রথম বাঙালি হিসেবে ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান হলেন দেবারতি

প্রথম বাঙালি হিসেবে ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান হলেন দেবারতি

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলের এশিয়া বিভাগের প্রধান হলেন বাঙালি দেবারতি গুহ। এই প্রথম কোনো বাঙালি বা অভিবাসী এই দায়িত্ব পেলেন।

ডয়চে ভেলে বাংলা সার্ভিসের প্রধান দেবারতি গুহ বেশ কিছুদিন ধরেই ডয়চে ভেলে এশিয়া বিভাগের ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করে আসছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্ব পেলেন।

কলকাতার মেয়ে দেবারতি ২০০৫ সাল থেকে জার্মানিতে আছেন। প্রথমে তিনি ডয়চে ভেলে টিভি ও রেডিওতে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। পরে ডয়চে ভেলে একাডেমি থেকে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ নিয়ে পুরোপুরি সাংবাদিকতায় যোগ দেন।

এর আগে তিনি দিল্লির জহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে রাজনীতি বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দেবারতির জন্ম কলকাতায় হলেও তার পূর্ব পুরুষের বাড়ি বাংলাদেশে।

ডয়চে ভেলে বাংলায় সম্পাদক হিসেবে কাজ শুরুর কয়েক বছরের মধ্যে এই বিভাগের প্রধানের দায়িত্ব পান  দেবারতি। পরে দক্ষিণ এশিয়া বিভাগের সমন্বয়কের দায়িত্বও তিনি  পালন করেন। আর সেই দায়িত্ব সফলভাবে  পালন করার জন্যই  এখন তিনি এশিয়া বিভাগের দায়িত্বে অধিষ্ঠিত হলেন।

ডয়েচে ভেলের এশিয়া বিভাগের অধীনে রয়েছে বাংলা, হিন্দি, উর্দুসহ কয়েক বিভাগ। 


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত