আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

সৌদি আরবে ৫ হাজার কোটি ডলারে নির্মিত হচ্ছে রোবোটিক শহর

সৌদি আরবে ৫ হাজার কোটি ডলারে নির্মিত হচ্ছে রোবোটিক শহর

সৌদি বাদশাহ সালমান প্রথমবারের মতো দেশটির উত্তর-পশ্চিমের শহর নিওমে তার মন্ত্রিসভার বৈঠক করেছেন। প্রায় পাঁচ হাজার কোটি মার্কিন ডলার ব্যয়ে এখানে গড়ে তোলা হচ্ছে রোবোটিক শহর। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, এই শহরটিতে মানুষের চেয়ে রোবটের সংখ্যাই হবে বেশি।

সৌদি সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বাদশাহ শহরটিতে বৈঠকের পর কিছু সময় বিশ্রাম ও বিনোদন করেছেন। সরকারি এই প্রকল্পে যে বাদশাহর পূর্ণ সমর্থন রয়েছে এটা তারই ইঙ্গিত। শহরটিতে সৌদির শীর্ষ অর্থনৈতিক কাউন্সিলের বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ব্যক্তিগত দপ্তরের প্রধান বদর আল আসাকের বলেছেন, ‘এটা একটি স্বপ্নের শহরের ঐতিহাসিক আরম্ভ।’

গত বছরের অক্টোবরে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ বলেছিলেন, ‘আজকের সৌদি আরবে যে জীবনযাত্রা নেই তার প্রতিশ্রুতি মিলবে ওই নগরীটিতে। মানবাতার জন্য এটা হবে সভ্যতার একটি লাফ।’

তিনি জানিয়েছিলেন, শহরটিতে ইন্টারনেট প্রযুক্তির সঙ্গে কৃত্তিম বুদ্ধিমত্তাসহ প্রতিটি জিনিসের সংযোগ থাকবে। মিশরের সঙ্গে এই শহরটির সংযোগ স্থাপনের জন্য লোহিত সাগরের ওপর দিয়ে নির্মান করা হবে সেতু।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত