আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধের ঘোষণা এরদোগানের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অবরোধের ঘোষণা এরদোগানের

তুরস্কের দুই মন্ত্রীর ওপর অবরোধের প্রতিবাদে এবার যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তার বিরুদ্ধে অবরোধের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তবে ওই দুই কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি।

অবরোধ দেয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওই দুই কর্মকর্তার সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছেন এরদোগান। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি ও মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর দিয়েছে।

তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক অনুষ্ঠানে রবিবার এরদোগান এ ঘোষণা দেন। এ সময় এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রের বিচার ও স্বরাষ্ট্র বিভাগের সম্পদ জব্দ করা হবে।

এরদোগান বলেন, আমি এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের আজ নির্দেশ দিয়েছি। যদি তুরস্কে তাদের কোনো সম্পদ থাকে তাহলে তা জব্দ করা হবে।

তিনি বলেন, তুরস্কের জনগণ পিছু হটবে না। কারণ যুক্তরাষ্ট্র যে অবরোধ দিয়েছে তা অযৌক্তিক এবং খুবই উদ্ধত্যপূর্ণ।

তুরস্কের গোয়েন্দাবৃত্তি ও সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের ধর্মযাজক ব্রান্সন প্রায় ২০ মাস ধরে আটক রয়েছেন।

এরদোগানের বিরুদ্ধে অভ্যুত্থানচেষ্টায় মদদ দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। সম্প্রতি তাকে কারাগার থেকে মুক্তি দিয়ে গৃহবন্দি রাখা হয়েছে।

ব্রান্সনকে আটকের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ওপর অবরোধ জারি করেছে। এর প্রতিবাদে রবিবার এ ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত