আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর ড্রোন হামলা

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের ওপর ড্রোন হামলা

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে ড্রোনবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তিনি অক্ষত আছেন। শনিবার রাজধানী কারাকাসে সেনাদের একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, সামরিক বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। এতে দেখা যায়, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বক্তব্য দেয়ার সময় হঠাৎ ওপরের দিকে তাকাতে এবং চমকে যেতে দেখা যায়। এরপরই অডিও বন্ধ হয়ে যায়। সম্প্রচার বন্ধ হওয়ার আগে দেখা যায়, অনেক সেনা আতংকে ছোটাছুটি করছে। এ ঘটনায় সাত সেনা আহত হয়েছে এবং আরো সাত সেনাকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে বলে কলম্বিয়ার কর্মকর্তারা জানিয়েছেন।

প্রেসিডেন্ট মাদুরো এ ঘটনার জন্য প্রতিবেশী কলম্বিয়াকে দায়ী করেছেন। অবশ্য বোগোতা একে ‘ভিত্তিহীন’ হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

যোগাযোগ মন্ত্রী হোর্জে রডরিগুজ বলেছেন, প্রেসিডেন্ট মাদুরো যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে বিস্ফোরক বহনকারী দুটি ড্রোন উড়ে গিয়েছিল।

পরে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, ‘আমার কাছেই একটি উড়ন্ত বস্তু বিস্ফোরিত হয়েছে। কিছুক্ষন পর দ্বিতীয়টি বিস্ফোরিত হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ব্রুলেটপ্রুফ বর্ম দিয়ে দেহরক্ষীরা প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষা করছেন।

প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, প্রাথমিক তদন্তে পাওয়া ‘সব তথ্য’ একটি ডানপন্থি চক্রান্তের দিকে ‘ইঙ্গিত করছে’ যার সঙ্গে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডার সম্পর্ক আছে।

মাদুরো বলেন, তিনি নিশ্চিত এ ঘটনার পেছনে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোস জড়িত।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত