আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুইজারল্যান্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি বিমান বিধ্বস্ত

সুইজারল্যান্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি বিমান বিধ্বস্ত

সুইজারল্যান্ডে একটি বনে শনিবার (৪ আগস্ট) একটি বিমান বিধ্বস্ত হয়ে একই পরিবারের চারজন নিহত হওয়ার কয়েক ঘণ্টা পর সুইস আল্পসে আরও একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে।

দ্বিতীয় এই বিমান বিধ্বস্তের ঘটনায় বিস্তারিত তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

তবে স্থানীয় জেইউ-এয়ার বিমান সংস্থা জানিয়েছে, তাদের একটি জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। তারা জানিয়েছে, ওই বিমানটিতে দুইজন পাইলট ও ১৭ যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। তবে দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট নয়। খবর- রয়টার্সের।

জেইউ বিমান সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ (শনিবার) আমাদের জেইউ-৫২ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত কোনও তথ্য নেই।

পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে পাঁচটি হেলিকপ্টার এবং একটি বড় উদ্ধারকারী টিম পাঠানো হয়েছে। তারা জানাচ্ছে, গ্রাউবুয়েনদেনের ক্যান্টনে পিজ সেগনাস পর্বতের পশ্চিমাংশে এই দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় পত্রিকা ব্লিক জানিয়েছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন। এদিকে ওই ঘটনার ব্যাপারে আজ রোববার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শনিবার রেনগ পর্বত এলাকায় একটি ছোট বিমান বিধ্বস্ত হলে বাবা-মাসহ তাদের দুই সন্তান নিহত হয়। এই দুই দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত