আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শিকাগোতে ১৩ ঘণ্টায় ৪৪ জনকে গুলি, ৫ জন নিহত

শিকাগোতে ১৩ ঘণ্টায় ৪৪ জনকে গুলি, ৫ জন নিহত

যুক্তরাষ্ট্রের শিকাগোর পুলিশ জানিয়েছে, তারা ৫ আগস্ট রবিবার ১৩ ঘণ্টার মধ্যে ৪৪ জন মানুষ গুলিবিদ্ধ হওয়ার তথ্য রেকর্ড করেছে।

রবিবার রাত দেড়টা থেকে পরবর্তী তিন ঘণ্টাতেই ১০টি ঘটনায় ৩০ জনকে গুলি করা হয়, যাদের মধ্যে দুজন নিহত হন।

শিকাগো পুলিশের ব্যুরো অব পেট্রোল চিফ ফ্রেড ওয়ালার বলেছেন, ‘শিকাগো একটি সহিংস রাত পার করল। কিছু কিছু গুলির ঘটনা ছিল পরিকল্পিত এবং সংঘবদ্ধ সহিংসতার সঙ্গে সম্পৃক্ত। অন্তত একটি ঘটনায় বন্দুকধারী অনেক মানুষের ভিড়ের মধ্যেই গুলি ছুড়েছে।’

গুলিবিদ্ধদের মধ্যে ৬১ বছরের বৃদ্ধ থেকে ১১ বছর বয়সী শিশুরাও আছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কারা এসব গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে, তা জানা যায়নি।

রবিবারের এই ভয়াবহ রাতের অাগের দুই রাতেও যথাক্রমে ছয়টি ও ১৫টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে ওই দুই রাতে কেউ নিহত হননি। রবিবার রাতের ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনাগুলো রাত দেড়টায় শুরু হয়ে বেলা ২টায় গিয়ে থামে।

সাম্প্রতিক বছরগুলোতে গুলিবর্ষণে হত্যার ঘটনা নিয়ে সংকটময় পরিস্থিতি পার করছে শিকাগো। পুলিশ কর্মকর্তা ওয়ালার জানিয়েছেন, ২০১৭ সালের তুলনায় এ বছর গুলিবর্ষণ ৩০ শতাংশ এবং হত্যা ২৫ শতাংশ কমে এসেছে। এক দিনে সর্বশেষ এত বেশিসংখ্যক গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল এ বছরের ২৫ জুন। সেদিন ২১টি গুলিবর্ষণের ঘটনায় দুজন নিহত হয়েছিলেন।

বিশেষজ্ঞরা বলছেন, গ্রীষ্মের মৌসুমে অপরাধপ্রবণতা বেড়ে যায়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত