আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের ঢেউ যুক্তরাজ্যেও

বাংলাদেশের শিক্ষার্থী আন্দোলনের ঢেউ যুক্তরাজ্যেও

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ঢেউ লেগেছে যুক্তরাজ্যেও। এই আন্দোলনের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি আন্দোলনরত শিশু-কিশোরদের ওপর পুলিশি পাহারায় হামলার তীব্র নিন্দা জানান প্রবাসীরা। তাদের সঙ্গে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। গত রোববার বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, লেট ভয়েস বি হার্ড ও নারীদের সংগঠন ‘ইউকে বিভাস’ যৌথভাবে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘বিবেক জাগানিয়া’ এই গণসমাবেশের আয়োজন করে।
শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে ওইদিন স্থানীয় সময় বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে গণসমাবেশ হয়। এতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি যুক্তরাজ্যে পড়ুয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন।
এ সমাবেশে নারী ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
নিরাপদ সড়ক, ন্যায়বিচার ও আইনের শাসনের পক্ষে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয় সমাবেশে। শ্বেতাঙ্গ এক নারী তাঁর হাতে ধরা প্ল্যাকার্ডে প্রশ্ন ছুড়েছেন, ‘পুলিশ কীভাবে শিক্ষার্থীদের পেটাতে পারে!
শাকুর হক ও শরিফ হায়দারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশ বক্তারা বলেন, স্কুল-কলেজে পড়ুয়া শিশু-কিশোরেরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে উন্নয়নের গল্পে মোড়ানো বাংলাদেশে আইনের শাসনের কী বেহাল দশা। পুলিশ, সাংসদ, মন্ত্রী যারা দায়িত্বশীল, তারা নিজেরাই ট্রাফিক আইনের তোয়াক্কা করেন না। তারা বলেন, শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে, একটি সুন্দর-সুশৃঙ্খল দেশ গড়ে তোলা সম্ভব।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই সমাবেশে বাসের চাপায় নিহত দুই শিক্ষার্থীর স্মরণে নীরবতা পালন করা হয়। সবশেষে ছিল মানববন্ধন। মানববন্ধনে শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিয়ে সরকারকে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান প্রবাসীরা।
তারা বলেন, পুলিশকে ব্যবহার করে, দলীয় লোক লেলিয়ে দিয়ে, শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে আন্দোলন থামিয়ে ভালো কিছু হবে না। এসব শিক্ষার্থীর যৌক্তিক দাবি মেনে নেওয়ার মধ্যেই দেশের উন্নয়ন ও কল্যাণ নিহিত।
গত ২৯ জুলাই ঢাকার রাস্তায় বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর রাজধানীসহ সারা দেশে নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন যানবাহনের লাইসেন্স পরীক্ষা করতে শুরু করে তারা। তাদের এই আন্দোলন অভাবনীয় সাড়া জাগায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত