আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

ইরানের মার্কিন ডলার ক্রয় ক্ষমতা, ইস্পাত বাণিজ্য, কয়লা, শিল্প সফটওয়্যার এবং গাড়ি নির্মাণ শিল্প এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। ইরানের তেলবাণিজ্য ও ব্যাংকিং খাতকে লক্ষ্য করে আগামী ৪ নভেম্বরের মধ্যে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানিয়েছে রয়টার্স।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্তে ২০১৫ সালে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিতের প্রতিশ্রুতি দিয়ে যুক্তরাষ্ট্রসহ ছয় জাতিগোষ্ঠির সঙ্গে চুক্তি করেছিল। তবে এই চুক্তিকে অবিবেচনা প্রসূত ফল হিসেবে আখ্যা দিয়ে চলতি বছরের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন।

নিষেধাজ্ঞা আরোপের কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন, ইরানের উচিৎ ট্রাম্পের আলোচনার সদিচ্ছার প্রতি মনোযোগ দেওয়া।

এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, ‘আপনি যদি কাউকে ছুরিকাঘাত করেন এবং বলেন আপনি তার সঙ্গে আলোচনা করতে চান, তাহলে আপনাকে প্রথম যে কাজটি করতে হবে তা হচ্ছে ছুরিটি বের করে ফেলা।’

তিনি বলেন, ‘আমরা সবসময় কূটনীতি ও আলোচনার পক্ষে। কিন্তু আলোচনার জন্য সততা প্রয়োজন।’ তিনি ইরানিদের এই নিষেধাজ্ঞা মোকাবেলার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত