আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তেল মজুদের দিক দিয়ে বিশ্বে ৬ষ্ঠ পাকিস্তান!

তেল মজুদের দিক দিয়ে বিশ্বে ৬ষ্ঠ পাকিস্তান!

ইরান সীমান্তের কাছে বিশাল তেলের মজুদ আবিষ্কারের খবর দিয়েছেন পাকিস্তানের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ হুসেইন হারুন। তিনি দাবি করেছেন, এই একটি খনিতে কুয়েতের মোট মজুদের চেয়েও বেশি তেল রয়েছে।

তিনি গতকাল মঙ্গলবার পাকিস্তানের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রির এক বৈঠকে ঘোষণা করেন- ইরান-পাকিস্তান পানিসীমার কাছে যুক্তরাষ্ট্রের ‘এক্সন মবিল’ কোম্পানি বিশাল এক তেলের মজুদ খুঁজে পেয়েছে। উত্তোলন উপযোগী এই তেলের খনি পাকিস্তানকে তেলের মজুদের দিক দিয়ে বিশ্বের ৬ষ্ঠ দেশে পরিণত করবে।

এই তেল ক্ষেত্র থেকে তেল উত্তোলন শুরু করতে এক হাজার কোটি ডলার খরচ হবে বলে জানান এই অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, এই ক্ষেত্র থেকে উত্তোলনকৃত তেলের শতকরা ২৫ ভাগ এক্সন মবিলকে দিতে হবে।

সম্প্রতি এক্সন মবিল জানিয়েছিল, তারা ইরান-পাকিস্তান সীমান্তে বড় ধরনের তেলের মজুদ পাওয়ার কাছাকাছি অবস্থায় রয়েছে।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, দেশটিতে তেল ও গ্যাসের মতো খনিজ সম্পদের সন্ধানে এক্সন মবিল এ পর্যন্ত পাঁচ হাজার মিটার খননকাজ সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রের এ কোম্পানিকে গ্যাস অনুসন্ধানেরও দায়িত্ব দেয়া হয়েছে।

পাকিস্তানের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রীর দেয়া তথ্য সঠিক হয়ে থাকলে তা পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের জন্য এক যুগান্তকারী ঘটনা হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। বর্তমানে পাকিস্তানের মোট তেলের চাহিদার শতকরা ১৫ ভাগ অভ্যন্তরীণভাবে উৎপন্ন হয়। বাকি ৮৫ ভাগ প্রয়োজনের জন্য দেশটি আমদানির ওপর নির্ভরশীল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত