আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনে মসজিদ ভাঙ্গার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে মুসলমানরা

চীনে মসজিদ ভাঙ্গার সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে মুসলমানরা

চীনের পশ্চিমের নিংশিয়া অঞ্চলে একটি বিশাল নতুন মসজিদ ভাঙ্গার সরকারি পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছে হুই সম্প্রদায়ের মুসলমানরা। ইসলাম ধর্ম পালনে নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে সরকার এই পরিকল্পনা করছে বলে জানিযেছে রয়টার্স।

দাপ্তরিকভাবে চীন ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিলেও সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে মুসলমান অঞ্চলগুলোতে মৌলবাদের অজুহাতে ধর্ম পালনের ব্যাপারে কঠোরতা আরোপ করেছে।

উইঝু শহরের প্রধান মসজিদটি মধ্যপ্রাচ্য স্থাপনার ধাঁচে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে একাধিক মিনার ও গম্বুজ রয়েছে।

গত ৩ আগস্ট উইঝু শহর কর্তৃপক্ষ এক নোটিসে জানিয়েছে, উইঝু শাহী মসজিদটি নির্মাণের আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি পায়নি। শুক্রবার মসজিদটি ধ্বংস করে দেওয়ার কথা।

সরকারের এই ঘোষণায় উইঝুর বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে মসজিদ কমিটির প্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

একটি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ চাইছে মসজিদের গম্বুজগুলো ভেঙ্গে চীনের প্যাগোডা ছাঁচে সেগুলো নির্মাণ করতে। তবে মুসলমানদের পক্ষ থেকে এটি প্রত্যাখ্যান করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে শতাধিক গ্রামবাসী মসজিদ প্রাঙ্গনে সমবেত হয়েছে। বিকেলে শহরের মেয়রের সঙ্গে তাদের বৈঠকের কথা।

উইঝু মসজিদের পক্ষে প্রচারণাকারী এক ব্যক্তি মসজিদ পুনঃনির্মাণের সরকারি প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য গ্রামবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা যদি এতে স্বাক্ষর করি তাহলে আমরা আমাদের ধর্মবিশ্বাসকে বিক্রি করব।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত