আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ভারতের কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মোদীর মন্ত্রিসভার গুরত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত বিজেপি নেতা তথা রেল প্রতিমন্ত্রী রাজেন গোহান। নগাঁও থানার পুলিশ স্টেশনে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে সরাসরি মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। মন্ত্রীর বিরুদ্ধে ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৩৭৬ এবং ৫০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর মোতাবেক, ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে নগাঁও থানার পুলিশ কর্মকর্তারা।

জানা গিয়েছে, মধ্য আসামে নগাঁও জেলার বাসিন্দা ওই মহিলা। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে একটি অডিও টেপও ভাইরাল হয়েছে। ৬৮ বছর বয়সী কেন্দ্রীয় মন্ত্রী গোহানের বিরুদ্ধে ২ অগষ্ট নগাঁও থানায় ধর্ষণের অভিযোগ করেন ২৬ বছর বয়সী এক মহিলা৷ পুলিশের কাছে অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, একাধিক বার তাকে ধর্ষণ করেন গোহান। নগাঁওয়ের পুলিশ সুপার শঙ্করব্রত রায়মেধি জানান, ওই মহিলার বক্তব্য রেকর্ড করা হয়েছে। তদন্তের স্বার্থে ডাকা হতে পারে কেন্দ্রীয় মন্ত্রীকে।

১৯৯১ সাল থেকে বিজেপির সাথে যুক্ত রাজেন গোহান। চারবারের সাংসদ তিনি। ২০১৬ সালের ৫ জুলাই তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য করা হয়। দেওয়া হয় রেল প্রতিমন্ত্রীর পদ। এ দিকে গোটা বিষয়টি নিয়ে রাজেন গোহানের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। মন্ত্রীর স্ত্রী রীতা গোহান এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। বিষয়টি সামনে আসার পরই কৃষক মুক্তি সংগ্রাম সমিতির প্রধান অখিল গগৈও কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন। জানান, অভিযোগ গুরুতর৷ কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তার অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত