আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

বিক্ষোভের মুখে চীনে মসজিদ ভাঙা স্থগিত

বিক্ষোভের মুখে চীনে মসজিদ ভাঙা স্থগিত

চীনের উত্তরাঞ্চলে স্থানীয় মুসলিমদের বিক্ষোভের মুখে একটি মসজিদ ভাঙা আপাতত স্থগিত করেছে দেশটির কর্তৃপক্ষ। যথাযথ নিয়ম মেনে মসজিদটি তৈরি হয়নি দাবি করে নিনঝিয়া প্রদেশের উয়েইঝু গ্রান্ড মসজিদ নামের ওই মসজিদটি ভাঙার নোটিশ দিলে স্থানীয়রা বৃহস্পতিবার থেকে অবস্থান কর্মসূচি শুরু করে। শনিবারও সেখানে বিক্ষোভ অব্যাহত থাকায় মসজিদ ভাঙার কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা মসজিদের সামনে জড়ো হয়েছে। সেখানে পুলিশ সদস্যরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম নিয়ে পাশে দাঁড়িয়ে রয়েছে। একটি ভিডিওতে শুক্রবার রাতের নামাজের আগে চীনা পতাকা হাতে মসজিদের সিঁড়ি ও কম্পাউন্ড এলাকায় শান্তিপূর্ণভাবে বিক্ষোভকারীদের বসে থাকতে দেখা যায়।

মা নামে স্থানীয় এক রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেন, ‘সরকার মসজিদ ভবনটিকে অবৈধ বলছে, কিন্তু সেটা ঠিক না। মসজিদটির কয়েক শত বছরের ইতিহাস রয়েছে।’

শনিবার দুপুর নাগাদ স্থানীয় এক কর্মকর্তা বিক্ষোভকারীদের উদ্দেশে একটি সরকারি নথি পড়ে শোনান। তাতে বলা হয় সরকার মসজিদটি আপাতত ভেঙে ফেলা থেকে বিরত থাকবে। এরপরই বিক্ষোভে অংশ নেয়া অনেকেই ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা বলেন, বিক্ষোভকারীদের সমর্থন জানাতে খাবার সাথে নিয়ে চীনের অন্যান্য মুসলিম অঞ্চল থেকে কয়েক শ’ কিলোমিটার পাড়ি দিয়ে উয়েইঝু এলাকায় সমবেত হয়। তবে ওই এলাকায় বাইরের কোনো বাসিন্দাকে ঢুকতে দিচ্ছে না চীনের নিরাপত্তা কর্মীরা।

ওই এলাকায় বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট ও ফোর-জি মোবাইল ফোন। তবে মাত্র ১৪ কিলোমিটার দূরে উয়েইঝুর অন্য এলাকার বাসিন্দারা মোবাইল ফোন ব্যবহার করতে পারছেন। শনিবার রাতে ওই এলাকায় অল্প কয়েকজন বিক্ষোভকারীর অবস্থান ও পুলিশি টহল অব্যাহত থাকলেও আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।

নিনঝিয়া প্রদেশের উয়েইঝু এলাকায় আদিবাসী হুই সম্প্রদায়ের মুসলিমদের বাস। চীনে প্রায় দুই কোটি ৩০ লাখ মুসলিমের বাস। শত শত বছর ধরে নিনঝিয়া প্রদেশে বসবাস করে আসছে মুসলিম ধর্মাবলম্বীরা। মানবাধিকার সংগঠনগুলো জানায়, চীনে মুসলিমদের ওপর সরকারি বৈরি আচরণের ঘটনা বাড়ছে।

সম্প্রতি জেনেভায় চীনের ওপর জাতিসঙ্ঘ মানবাধিকার বিষয়ক কমিটির বিশেষ সভায় সংস্থাটির জাতিগত বৈষম্য বিষয়ক কমিটি অভিযোগ করেছে চীনে ১০ লাখ উইঘুর মুসলিমকে আটকে রাখা হয়েছে। আটককৃতদের দেশটির সন্ত্রাসবাদ দমন কেন্দ্রগুলোতে আটক রাখা হয়েছে। কমিটির সদস্য গে ম্যাকডুগাল বলেন, এতো বিপুলসংখ্যক উইঘুর আটকের ঘটনা উদ্বেগজনক। চীনা কর্তৃপক্ষ স্বায়ত্তশাসিত উইঘুর প্রদেশকে কার্যত ‘বিশাল একটি বন্দীশিবিরে’ পরিণত করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত