আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

জলে-স্থলে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

জলে-স্থলে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান

ফতেহ-ই মোবিন নামের একটি নতুন ক্ষেপণাস্ত্রের মোড়ক উন্মোচন করেছে ইরান, যা জলে-স্থলে যেকোনো লক্ষ্যে নির্ভুল আঘাত করতে সক্ষম।

সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামির উপস্থিতিতে এই ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয় বলে জানিয়েছে প্রেসটিভি।

এই ক্ষেপণাস্ত্র রাডারসহ শত্রুপক্ষের যেকোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে প্রতিকূল আবহওয়াতেও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটির আছে উন্নত মানের অনুসন্ধানকারী শীর্ষদেশ।

আমির হাতামি বলেন, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ানো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার প্রক্রিয়া অব্যাহত রাখবে এই ইসলামী প্রজাতন্ত্র। আজ শত্রুরা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সচেতন।

তিনি বলেন, ইরানের প্রতিরক্ষার বিষয়ে কোনও ধরনের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না। আমাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, প্রচারণা ও মানসিক যুদ্ধ যত তীব্র হবে, আমরা সব ক্ষেত্রেই প্রতিরক্ষা ব্যবস্থা তত বাড়াবো।

সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা এই ক্ষেপণাস্ত্র অনেক দিন ইরানের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও উল্লেখ করেন তিনি।

পরমাণু চুক্তি ভেঙে দেয়া এবং তেহরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষিপ্ত ইরান।  দেশটির শীর্ষ কর্মকর্তারা বলেছেন, তাদের তেল রপ্তানিতে বাধা সৃষ্টি করলে তারা তা সহজভাবে নেবে না।

এর আগে গত মাসে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, দেশটির তেল রপ্তানিতে বাধা দেয়া হলে তারা পুরো মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বন্ধ করে দেবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত