আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় বাংলাদেশি আজিজ খান

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। এই তালিকায় বাংলাদেশি ব্যবসায়ী ও সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান ও তার পরিবারের নাম উঠে এসেছে।

ফোর্বস বলছে, চলতি বছর সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনকুবের সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে ১১ শতাংশ বেড়েছে। গত বছর তাদের সম্পদের পরিমাণ ছিল ১০৪.৬ বিলিয়ন ডলার। আর এখন তা দাঁড়িয়েছে ১১৬ বিলিয়ন ডলারে।

প্রতিবেদন অনুযায়ী, সামিটের এই চেয়ারম্যান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৩৪ নম্বরে রয়েছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৯১ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি।

পরিবার ও ব্যক্তিগত সম্পত্তি, স্টক এক্সচেঞ্জ, বিশ্লেষক ও অন্যান্য সূত্র থেকে শেয়ারহোল্ডিং ও আর্থিক তথ্য নিয়ে এ তালিকা করেছে ফোর্বস।

যেখানে শীর্ষ ৫০ ধনীর তালিকায় নতুন করে ঢুকে পড়েছে তিন ধনাঢ্য ব্যবসায়ী। এরমধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান রয়েছেন।

বাংলাদেশি এই ধনকুবের এর আগে সিঙ্গাপুরের পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি সামিট পাওয়ার ইন্টারন্যাশনালকে তালিকাভুক্ত করার পরিকল্পনা করছেন বলে খবর পাওয়া যায়।

রয়টার্সের তথ্য অনুযায়ী, কোম্পানিটি এশিয়াজুড়ে বিনিয়োগ করতে অর্থ উত্তোলন করতে চায়। সিঙ্গাপুরে এক সাক্ষাৎকারে সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান বার্তা সংস্থাটিকে বলেন, বাংলাদেশের পুঁজিবাজার ছোট। আমাদের চাহিদা সে তুলনায় অনেক বেশি। সিঙ্গাপুর বৈশ্বিক আর্থিক বাজারে পরিণত হয়েছে। সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ সামিট পাওয়ারকে তালিকাভুক্তির যোগ্য হিসেবে বিবেচনা করেছে।

তবে সিঙ্গাপুরের বাজার থেকে কত টাকা উত্তোলন করা হবে, সে ব্যাপারে কোনও মন্তব্য করেননি তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত