আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

লিবিয়ায় হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড

লিবিয়ায় হত্যার দায়ে ৪৫ জনের মৃত্যুদণ্ড

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে ২০১১ সালে প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে গণঅভ্যুত্থানকালে বিক্ষোভকারীদের নির্বিচারে গুলি করে হত্যার দায়ে ৪৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বুধবার (১৫ আগস্ট) আদালত ওই ৪৫ জনকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের এ আদেশ দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের একটি মিলিশিয়া গোষ্ঠীর সদস্য বলছে স্থানীয় পশ্চিমাপন্থি সরকার। গাদ্দাফির বিরুদ্ধে লাখো জনতা রাস্তায় নেমে এলে এই গোষ্ঠীর সদস্যরা তখন নির্বিচারে গুলি ছোড়ে এবং অনেককে হত্যা করে। ধারণা করা হচ্ছে, গাদ্দাফির পতনের পর আফ্রিকার আরব দেশটিতে এখন পর্যন্ত এটিই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডাদেশের ঘটনা।

সরকারি কৌঁসুলিরা জানান, ওই ঘটনায় আরও ৫৪ জনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলা থেকে রেহাই দেওয়া হয়েছে ২২ জনকে।

অভিযুক্তদের কবে গ্রেফতার করা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে কবে অভিযোগ গঠন করা হয়েছে, সেসব বিষয়ে কিছু স্পষ্ট করেননি রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা।

সরকার এই দণ্ডপ্রাপ্তদের মিলিশিয়া গোষ্ঠীর বললেও আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মোয়াম্মার গাদ্দাফির পতনের খবরে ত্রিপোলির আবু সালিমে আগাম উদযাপনে নামে সরকারবিরোধীরা। এসময় গাদ্দাফিপন্থি স্থানীয় বাসিন্দারা নির্বিচারে গুলি ছোড়ে বিরোধীদের ওপর। তারপর বিজয়ী বিরোধীরা অভিযুক্তদের অনেককে গ্রেফতার করে।

২০১১ সালের অক্টোবরে বিদ্রোহীদের হাতে গাদ্দাফি নিহত হওয়ার প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে অস্থিতিশীলতার মধ্যে যাচ্ছে লিবিয়া। যদিও পশ্চিমা গোষ্ঠীর সমর্থনপুষ্ট ত্রিপোলি সরকার সম্প্রতি সেখানে শান্তি প্রতিষ্ঠার দাবি করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত