আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান, শপথ শনিবার

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান, শপথ শনিবার

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তিনি দেশটির ২২তম প্রধানমন্ত্রী। আজ শুক্রবার জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটিতে জয়ী হওয়ার পর তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন।

জাতীয় পরিষদের ১৭৬ জন সদস্য পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরানের পক্ষে ভোট দেয়। আর বিরোধী পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) প্রেসিডেন্ট  শাহবাজ শরিফ ৯৬ ভোট পান।

নির্বাচনের ফল ঘোষণার পর পিএমএল-এনের আইনপ্রণেতারা স্লোগান দেন এবং প্রতিবাদ জানান।

সাধারণ নির্বাচনে তৃতীয় অবস্থান নিশ্চিত করা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) শাহবাজকে সমর্থন জানালেও শেষ মুহূর্তে তা থেকে সরে দাঁড়ায় এবং ভোট দেয়া থেকে বিরত থাকে। এদিকে মুত্তাহিদা মজলিশ-ই-আমাল (এমএমএ)-র ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা জামাত-ই-ইসলামীর প্রার্থী উভয় নেতাকেই ভোট দেয়া থেকে বিরত ছিলেন।

এদিকে আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া ইমরান খান। দেশটির রাষ্ট্রপতি মামনুন হোসেন এই শপথ পাঠ করাবেন।

উল্লেখ্য, গেল ২৫ জুলাই দেশটির সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ইমরান খানের পিটিআই। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন না পাওয়ায় বিরোধীদের চাপের মুখে পড়তে হয় ইমরান খানকে। কিন্তু শেষপর্যন্ত খেলার মাঠের মতো রাজনীতির মাঠেরও সব চাপই উতরে গেলেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত