আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

শনিবার সকালে স্থানীয় সময় সকাল ১০টায় দেশটির প্রেসিডেন্ট ভবনে শপথবাক্য পাঠ করেন ইমরান খান। প্রেসিডেন্ট মামনুন হোসাইন তাকে শপথবাক্য পাঠ করান।

প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) শাহবাজ শরিফকে পরাজিত করে শুক্রবার নির্বাচিত হন ইমরান খান। ভোটে ইমরান পেয়েছেন ১৭৬ ভোট। সংসদে বিরোধী দল পিএমএল-এনের বর্তমান প্রধান শাহবাজ শরিফ পেয়েছেন ৯৬ ভোট। তবে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটদানে বিরত ছিল নির্বাচনে তৃতীয় বৃহত্তম দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।

শপথ গ্রহণের পর ইমরান খান স্ত্রী বুশরা ইমরানকে সঙ্গে নিয়ে বিভিন্ন অতিথির অভ্যর্থনা গ্রহণ করেন।

কালো শেরওয়ানি পরিধান পরে সকালে ৯টার দিকে বানিগালায় নিজের বাসভবন থেকে ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবন আইয়ান-ই-সদরে পৌঁছান ইমরান খান। সকাল সাড়ে ৯টায় শপথবাক্য পাঠ করার কথা থাকলেও ১০টার দিকে অনুষ্ঠান শুরু হয়।

জাতীয় সংগীত বাজানোর মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। এরপর কোরআন তেলাওয়াত হয়।

তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাসিরুল মুল্ক, স্পিকার আসাদ কায়সার, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া, বিমানবাহিনী প্রধান মার্শাল মুজাহিদ আনোয়ার খান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল জাফর মাহমুদ আব্বাসি শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত