আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

তামিলনাডুর কলেজে মোবাইল নিষিদ্ধ

তামিলনাডুর কলেজে মোবাইল  নিষিদ্ধ

ভারতের তামিলনাডু রাজ্যের কলেজ শিক্ষা অধিদপ্তর (ডিসিই) সেখানকার সব কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

চলতি মাসের শুরুর দিকে কলেজ শিক্ষা অধিদপ্তরের পরিচালক আর সারুমতি এই বিজ্ঞপ্তি ইস্যু করেন। খবর দ্য হিন্দুর।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি সহায়তাপ্রাপ্ত এবং ব্যক্তি অর্থায়নের সব কলেজের জন্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

একজন কর্মকর্তা জানিয়েছেন, উচ্চশিক্ষা সচিব (ইনচার্জ) প্রদীপ যাদব, প্রিন্সিপাল সেক্রেটারি, স্কুল শিক্ষা বিভাগের পরামর্শেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি বলেন, সহশিক্ষা কলেজগুলো থেকে আমরা অভিযোগ পেয়েছি, ছেলেরা তাদের মেয়ে সহপাঠীদের ভিডিও ও ছবি তুলছে। পরীক্ষার সময়ও অপকর্ম করতে মাঝে মাঝে মোবাইল ফোন ব্যবহারের ঘটনা ঘটেছে।

তবে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজির মতো শিক্ষা প্রতিষ্ঠান এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানে কীভাবে মোবাইল ফোনের যৌক্তিক ব্যবহার করতে হয়।

এর আগে ২০০৫ সালে আন্না বিশ্ববিদ্যালয়ও মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের কড়াকড়ি আরোপ করে। তবে পরে শিক্ষার্থীদের চাপের মুখে নিষেধাজ্ঞা শিথিল করে ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ফোন নিষিদ্ধের ঘটনা এটিই প্রথম নয়। সম্প্রতি ফ্রান্স দেশটির স্কুলগুলোতে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত