আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ট্রাম্পের অবৈধ সন্তান জন্মদানের তথ্য দিলেন ট্রাম্প টাওয়ারের নিরাপত্তারক্ষী

ট্রাম্পের অবৈধ সন্তান জন্মদানের তথ্য দিলেন ট্রাম্প টাওয়ারের নিরাপত্তারক্ষী

নানা সময় নানা কিছু নিয়ে সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটারে ভুল পোস্ট করে যেমন উপহাসের পাত্র হয়েছেন তেমনি বিতর্কও ছড়িয়েছেন। এবার ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সাবেক নিরাপত্তারক্ষী ডিনো সাজুদিন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ সন্তান জন্ম দেয়ার বিষয়ে সব তথ্য ফাঁস করার ঘোষণা দিয়েছেন। খবর মিরর, দ্য সান, প্রেসটিভি।

নিরাপত্তারক্ষী ডিনো সাজুদিন বলেন, তার কাছে ট্রাম্পের নারী সম্পর্ক বিষয়ে বিস্ফোরক তথ্য আছে।

সাবেক এক গৃহকর্মীর সঙ্গে অবৈধ সম্পর্ক এবং তার ফলে সন্তান জন্ম দেয়ার মতো ঘটনা ফাঁস করে দেবেন তিনি। এতোদিন আইনি জটিলতার কারণে তা ফাঁস করতে পারেননি। এখন আর সেই বাধা নেই বলে তিনি জানিয়েছেন। এতোদিন যুক্তরাষ্ট্রের মিডিয়া ইনকরপোরেশন বা এএমআই’র সঙ্গে চুক্তি থাকায় তিনি মুখ খুলতে পারেননি।

ডিনো সাজুদিন এএমআই’র সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন যাতে বলা আছে ট্রাম্পের অবৈধ সন্তানের বিষয়ে ওই প্রতিষ্ঠানের বাইরে অন্য কাউকে তিনি তথ্য দিতে পারবেন না। তিনি এখন ওই চুক্তি থেকে বেরিয়ে গেছেন। সিএনএনের হাতে এএমআই ও সাজুদিনের মধ্যকার এ সংক্রান্ত চুক্তির বিশেষ কপি রয়েছে। এর ফলে সাজুদিনের বক্তব্য সত্য বলে মনে করা হচ্ছে।

গত এপ্রিল মাসে সিএনএনকে সাজুদিন বলেছিলেন- ট্রাম্পের গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কের ফলে সন্তান জন্ম দেয়ার ঘটনা সম্পর্কে তিনি জানেন। এরপর এ বিষয়ে তিনি আর কোনও তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। এবার সব তথ্য ফাঁস করবেন বলে ঘোষণা দিয়েছেন।

ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন গত মঙ্গলবার আদালতে ২০১৬ সালের নির্বাচনী প্রচারের সময় দুই নারীকে ট্রাম্পের পক্ষ থেকে অর্থ দেয়ার কথা স্বীকার করেন। তিনি ট্রাম্পের নির্দেশে নির্বাচনী আইন লঙ্ঘনসহ কয়েকটি অপরাধ করার কথা আদালতকে জানিয়েছেন।

একের পর এক বিতর্কিত ইস্যুতে ফেঁসে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবশেষ ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ারের সাবেক নিরাপত্তারক্ষী ডিনো সাজুদিনের কাছ থেকে অবৈধ সন্তান জন্ম দেয়ার তথ্য ফাঁস করার হুমকি পেলেন মার্কিন প্রেসিডেন্ট।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত