আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

শীর্ষ কর্মকর্তাদের বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ নিষিদ্ধ করলেন ইমরান খান

শীর্ষ কর্মকর্তাদের বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ নিষিদ্ধ করলেন ইমরান খান

পাকিস্তানের নতুন সরকার মিতব্যয়ী হওয়ার অংশ হিসেবে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তা ও নেতাদের বিমানের প্রথম শ্রেণিতে ভ্রমণ নিষিদ্ধ করেছে।

২৪ আগস্ট, শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

ফাওয়াদ চৌধুরী জানান, সিদ্ধান্ত হয়েছে যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার ও মুখ্যমন্ত্রীসহ সরকারের সব উচ্চপদস্থ কর্মকর্তারা ক্লাব/বিজনেস শ্রেণিতে ভ্রমণ করবেন।

এক প্রশ্নের জবাবে ফাওয়াদ বলেন, সেনাপ্রধানের প্রথম শ্রেণিতে ভ্রমণের অনুমতি নেই। তিনি সব সময় বিজনেস শ্রেণি ব্যবহার করেন।

তথ্যমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ও অন্যান্য কর্মকর্তা কর্তৃক রাষ্ট্রীয় তহবিলের বিবেচনামূলক খরচ মন্ত্রিসভা বন্ধ করে দিয়েছে।

ফাওয়াদ চৌধুরী দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এক বছরেই ৫ হাজার ১০০ কোটি রুপি বিবেচনামূলক তহবিল ব্যবহার করেছিলেন। এ ছাড়া প্রধানমন্ত্রী ইমরান খান বিদেশ সফর ও দেশের মধ্যে ভ্রমণের ক্ষেত্রে বিশেষ বিমান ব্যবহার না করে বিজনেস শ্রেণি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

গত ২৫ জুলাইয়ের সাধারণ নির্বাচনে জয়লাভ করা ইমরান খান প্রাসাদতুল্য প্রধানমন্ত্রী ভবন ব্যবহার না করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে ইমরান খান মাত্র দুইটি গাড়ি এবং দুইজন গৃহকর্মী রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এ ছাড়া তিনি উচ্চ পর্যায়ের সরকারি প্রটোকল নিতেও অস্বীকৃতি জানিয়েছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত