আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ট্রাম্পের তীব্র সমালোচনায় চীন

ট্রাম্পের তীব্র সমালোচনায় চীন

উত্তর কোরিয়া ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে তার সমালোচনা করেছে চীন।
ট্রাম্প উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের ভূমিকার সমালোচনা করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর পিয়ংইয়ং সফর বাতিল করেন। এরপরই চীন তাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলেছে।

চূড়ান্তভাবে পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে পরবর্তী পদক্ষেপ বিষয়ে আলোচনার জন্যে পম্পেওর আগামী সপ্তাহে পিয়ংইয়ং সফরের কথা ছিল।
শুক্রবার পম্পেওকে পিয়ংইয়ং সফরে যেতে নিষেধ করার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কারণ আমার মনে হয়েছে কোরীয় উপদ্বীপে পারমানবিক নিরস্ত্রীকরণে আমরা তেমন তাৎপর্যপূর্ণ অগ্রগতি করতে পারিনি।
তিনি বলেন, চীনের সঙ্গে আমাদের শক্ত বাণিজ্যিক অবস্থানের কারণে আমি বিশ্বাস করি না যে পারমানবিক নিরস্ত্রীকরণে আগের মতো তারা সাহায্য করবে।
এদিকে ট্রাম্পের এই অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিবৃতিটি মৌলিক বিষয়ের বিপরীত এবং দায়িত্বহীন। আমরা এ ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত