আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মাদার তেরেসা রত্ন সম্মাননা পাচ্ছেন বঙ্গবন্ধু

মাদার তেরেসা রত্ন সম্মাননা পাচ্ছেন বঙ্গবন্ধু

কলকাতার মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটি 'মাদার তেরেসা রত্ন' সম্মাননার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করেছে।

মাদার তেরেসার ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান অ্যান্থনি অরুণ বিশ্বাস এ ঘোষণা দেন।

অ্যান্থনি অরুণ বিশ্বাস বলেন, 'আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, মাদার তেরেসার সর্বশ্রেষ্ঠ সম্মান আমরা দিতে চাই তার বাবা তথা বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সব শুনে তিনি আমাকে বলেছেন, আমার পক্ষে যাওয়া মুশকিল, বরং আপনারা প্রোগ্রামটি আমাদের এখানে এসে করুন। আমরা সব ব্যবস্থা করে দেব। বাবাকে মরণোত্তর যে সম্মান আপনারা দেবেন, আমরা দুই বোন উপস্থিত থেকে তা গ্রহণ করব।' তবে কবে সেই অনুষ্ঠান করা হবে, তার দিন-তারিখ এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান অরুণ বিশ্বাস।

তিনি আরও বলেন, '২০০১ সালে প্রথম মাদার তেরেসা অ্যাওয়ার্ড সোনারগাঁও হোটেলে আমি নিজ হাতে তুলে দিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এরপর সমাজের বহু বিশিষ্টজন কলকাতায় এসে এ অ্যাওয়ার্ড নিয়েছেন। আমরা ঠিক করেছি ২০১৯ সাল থেকে মাদার তেরেসা অ্যাওয়ার্ডের পাশাপাশি মাদার তেরেসা রত্ন সম্মাননা চালু করব। সে হিসেবে প্রথম মরণোত্তর মাদার তেরেসা রত্ন সম্মাননা দেওয়া হবে বঙ্গবন্ধুকে।'

অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গীশিল্পী ও গানবাংলা চ্যানেলের সিইও কৌশিক হোসেন তাপস, গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নী, ভারতের চিত্র পরিচালক শতরূপা সান্ন্যাল, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত