আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ফ্লোরিডায় বিনোদনকেন্দ্রে গুলি, নিহত ৩

ফ্লোরিডায় বিনোদনকেন্দ্রে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার জ্যাকসনভিলেতে একটি বিনোদনকেন্দ্র্রে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। পরে ওই হামলাকারী আত্মহত্যা করেছে। রোববার মার্কিন পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বন্দুক নিয়ে হামলাকারীর নাম ডেভিড কাৎজ। ২৪ বছর বয়সি এই যুবক বালটিমোরে বাস করতেন। গুলি করে দুইজনকে হত্যার পর তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় অন্য কোনো হামলাকারীর খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, কাৎজ কেবল একটি হস্তচালিত বন্দুক নিয়ে হামলা চালায়। গুলিতে আহত হয়েছে ১১ জন।

জ্যাকসনভিলেতে একটি ভিডিও গেম টুর্নামেন্ট চলাকালীন এই গুলির ঘটনা ঘটে। জ্যাকসনভিলে ল্যান্ডিং নামের ওই বিনোদনকেন্দ্রটি বেশ নামকরা। সেখানে বড় বড় খাবার দোকান, বিনোদন ব্যবস্থা ও কেনাকাটার জন্য দোকান রয়েছে।

লোকজনের ধারণা, কাৎজ ভিডিও গেমে হেরে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালিয়ে থাকতে পারে। তবে পুলিশ এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে।

ফ্লোরিডায় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বন্দুক হামলার ঘটনায় বেশ প্রাণহানি ঘটেছে। ২০১৬ সালে ফ্লোরিডার অরল্যান্ডোতে পালস নাইটক্লাবে শুটিংয়ে ৪৯ জন নিহত হয়। এ ছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে পার্কল্যান্ডের মারজরি স্টোনম্যান ডগলাস স্কুলে হামলায় ১৭ জন নিহত হয়।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত