আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে কোনো কথা বলবেন না পোপ

যৌন নিপীড়নের অভিযোগ নিয়ে কোনো কথা বলবেন না পোপ

এক মার্কিন কার্ডিনালের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পরেও পোপ তা চেপে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন ভ্যাটিকানের এক প্রাক্তন শীর্ষ কর্মকর্তা। তবে পোপ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজী হননি এবং তিনি বিষয়টি নিয়ে নিশ্চুপ থাকার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

রক্ষণশীল রোমান ক্যাথলিক গণমাধ্যমকে দেওয়া ১১ পৃষ্ঠার বিবৃতিতে আর্চবিশপ কার্লো মারিয়া ভিগানো অভিযোগ করেছেন, কার্ডিনাল থিওডর ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়টি ভ্যাটিকান ও যুক্তরাষ্ট্রের অনেক বর্তমান ও প্রাক্তন চার্চ কর্মকর্তা জানতেন। তিনি এসব ব্যক্তিদের নামের তালিকাও দিয়েছেন। ভিগানোর অভিযোগ, তিনি ২০১৩ সালেই ম্যাককারিকের যৌন নিপীড়নের বিষয়টি পোপ ফ্রান্সিকে জানিয়েছিলেন। তবে পোপ পুরো বিষয়টি চেপে গিয়েছিলেন। ম্যাককারিকের অবশ্য গত মাসে পদত্যাগ করেছেন।

পোপ ফ্রান্সিসের পদত্যাগ দাবি করে ভিগানো বলেন, ‘ যারা ম্যাককারিকের নিপীড়নের বিষয়টি গোপন করেছিলেন সেই কার্ডিনাল ও বিশপদের নিয়ে পোপের পদত্যাগ করে প্রথম ভালো একটি উদহারণ সৃষ্টি করা উচিৎ।’

তবে সোমবার আয়ারল্যান্ডের ডাবলিন থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের পোপ বলেছেন, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

তিনি বলেছেন, ‘আপনারা যারা আগ্রহী তারা নথিটি সতর্কতার সঙ্গে পড়ে দেখবেন এবং নিজেরাই্ এর মূল্যায়ণ করবেন। আমি এ বিষয়ে একটি শব্দও বলবো না। আমি মনে করি বিবৃতিটি নিজেই কথা বলবে।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত